Telangana

তাপপ্রবাহে পুড়ছে তেলেঙ্গানা, ৭ জেলায় হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু, জরুরি বৈঠকে মন্ত্রী

মৃতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ২১:০৩

options
link
তাপপ্রবাহে পুড়ছে তেলেঙ্গানা, ৭ জেলায় হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু, জরুরি বৈঠকে মন্ত্রী
প্রতীকী ছবি।

রাগে অগ্নিশর্মা সূর্য। গরমে পুড়ছে গোটা দেশ। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যগুলিতে তাপপ্রবাহ চলছে। সর্বোচ্চ তাপমাত্রা অনেক জায়গাতেই ৪৫ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। কোথাও তা ৪৬ ডিগ্রি। এই অবস্থায় তেলঙ্গানায় হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার।

Advertisement

পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় শনিবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্তাদের সঙ্গে জরুরি  বৈঠক করেন। সাতটি জেলায় মাত্রাছাড়া তাপমাত্রার জেরে বিপদ ঘটেছে। এর মধ্যেই চিন্তা বাড়াচ্ছে মৌসম ভবনের পূর্বাভাস। জানানো হয়েছে, আগামী তিনদিন রাজ্যে তাপপ্রবাহ চলবে। এই পরিস্থিতির কারণেই ১৬ জনের মৃত্যু হয়েছে। জয়শঙ্কর ভূপালপল্লীতে ৪ জনের মৃত্যু হয়েছে, ওয়ারাঙ্গল আরবান, করিমনগর এবং নিজামবাদে ৩ জন করে মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং জোগুলাম্বা গাদওয়াল, রাঙ্গারেডি এবং সূর্যপেটে একজন করে হিটস্ট্রোকের বলি হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংকট মোকাবেলায় রাস্তায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, ওআরএস প্যাকেট ও ঘোল বিতরণ করা হচ্ছে। জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুতি রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে। এছাড়াও প্রশাসনিক কর্তৃপক্ষকে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রতি ঘণ্টায় সচেতনতামূলক বার্তা প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

ক্রমবর্ধমান ঝুঁকির পরিপ্রেক্ষিতে প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে সাধারণ নাগরিকদের। পাশাপাশি পাখি ও অন্য প্রাণীদের জন্য বাড়ির বাইরে জল রাখারও পরমর্শ দিয়েছেন মন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.