বুদ্ধদেব সেনগুপ্ত: চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে জানানো হয় আগামী বছর এপ্রিল, জুলাই অথবা অক্টোবরে সতেরো বছর পূর্ণ করলেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলার জন্য নতুন ভোটারদের আর একবছর অপেক্ষা করতে হবে না। প্রসঙ্গত, আগের নিয়ম অনুযায়ী ১ জানুয়ারির আগে যদি কেউ ১৮ বছর বয়স পূর্ণ করে, শুধুমাত্র তারাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে।
আগে সতেরো বছর পূর্ণ করলে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হতো। চুড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠার জন্য একবছর অপেক্ষা করতে হতো নতুন ভোটারদের। এবার সেই সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইনমন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানান হয় যে আগামী বছর এপ্রিল, জুলাই অথবা অক্টোবরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে নতুন ভোটাররা। অর্থাৎ, ১ এপ্রিল, ১ আগস্ট বা ১ অক্টোবরের আগে যদি কেউ ১৭ বছর বয়স পূর্ণ করে, তাহলে ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারবে।
[আরও পড়ুন:ভুল বোঝাবুঝির জেরে শুনানিতে পেশই করা গেল না পার্থকে! জেলের ভূমিকায় ক্ষুব্ধ আদালত]
প্রতিবছর চার মাস অন্তর ভোটার তালিকায় সংশোধন ও সংযোজনের কাজ হয়। তারপর জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। ফলে এখন থেকে নতুন ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য একবছর অপেক্ষা করতে হবে না বলে মন্ত্রকের তরফে জানান হয়। সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি নতুন ভোটারদের কাছে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন।
এবার আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হলো। কমিশনের তরফে জানান হয়, ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনপত্র আরও সরল করে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন আবেদনপত্র প্রকাশ করা হবে বলে জানান হয়েছে।
[আরও পড়ুন:সাতসকালে নদিয়ার বেথুয়াডহরিতে মর্মান্তিক দুর্ঘটনা, লরি-গাড়ির সংঘর্ষে মৃত্যু ৫ জনের]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী