সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের ভারুচ জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়ংকর দুর্ঘটনা। ট্রেলার এবং ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জনের। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ট্রাক্টরটি ভাদোদরা থেকে ভারুচের উদ্দেশে রওনা দিয়েছিল। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মেরামতির কাজ ছিল। মাঝরাস্তায় পিছন থেকে একটি ট্রেলার সজোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ট্রাক্টরতিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও ৪ জন। ট্রেলারটি এতটাই জোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে যে সেটি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা লেগে দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক বলেন, “চালকের ভুল নাকি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।”
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি