সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফর চলাকালীন ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উপত্যকায়৷ ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার সেনার হাতে জীবন্ত ধরা পড়ল এক জঙ্গি৷ সোমবার, ভোরে কাশ্মীরের কুলগাম জেলায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ এককাউন্টার চলার পর খতম হয় দুই জঙ্গি৷ গ্রেপ্তার করা হয় এক জঙ্গিকে৷
J&K: Two Hizbul terrorists killed in an encounter with security forces in Kulgam, one OGW apprehended. AK 47 rifle & Insas rifle recovered pic.twitter.com/ioHOD6LMMk
Advertisement— ANI (@ANI) September 11, 2017
Advertisement
কুলগামের খুদওয়ানি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তারপরই দ্রুত এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ পালানোর পথ না পেয়ে জওয়ানদের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ শুরু হয় প্রবল গুলিযুদ্ধ৷ বেশ কিছুক্ষণ চলা সংঘর্ষের পর নিকেশ হয় দাউদ আহমেদ আলি ও সাইয়ার আহমেদ ওয়ানি নামে দুই হিজবুল জঙ্গি৷ এছাড়াও সেনার জালে পড়ে অপর এক জঙ্গি আরিফ সফি৷ মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়৷
উল্লেখ্য, ৪৮ ঘন্টার মধ্যে ফের এক জেহাদিকে জীবন্তে পাকড়াও করল সেনা৷ রবিবার সোপিয়ানে সেনার হাতে নিকেশ হয় হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ নেতা তারিক আহমেদ ভাট৷ গ্রেপ্তার হয় লস্কর জঙ্গি আদিল দার৷ সম্প্রতি, উপত্যকায় জঙ্গি দমনে কৌশল পালটেছে সেনাবাহিনী৷ এবার নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে জঙ্গিদলগুলির শীর্ষ নেতাদের খতম করছে সেনা৷ ফলে নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে জঙ্গি ‘স্লিপার সেল’গুলি৷ এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে জঙ্গি মাথাদের ফোনে আড়ি পেতেছেন গোয়েন্দারা৷ ফলে সেনার হাতে চলে আসছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য৷ এছাড়াও পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে অভিযান চলাকালীন পাথর নিক্ষেপকারীদের আটকে দেওয়া হচ্ছে৷ ফলে জনতার আড়াল নিয়ে পালাতে পারছে না জঙ্গিরা৷
[ইজরায়েলের অস্ত্রেই রোহিঙ্গা জঙ্গি খতম করবে মায়ানমার]
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের