সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত জম্মু-কাশ্মীরের আবারও সাফল্য ভারতীয় সেনার৷ বুধবার রাত থেকে সোপোরে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে সংঘর্ষ৷ এখনও পর্যন্ত দু’জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা৷ ওই এলাকায় জারি তল্লাশি অভিযান৷
উত্তর কাশ্মীরের বারামুলার সোপোরে একটি বাড়িতে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, গোপন সূত্রে এমনই খবর পায় ভারতীয় সেনা৷ সেই অনুযায়ী বুধবার রাতে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গি দমনকারীদের দলে ছিলেন ২২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান, এসওজি এবং সিআরপিএফ জওয়ানরা৷ সন্ত্রাসবাদীদের নিকেশ করতে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা৷ সন্দেহজনক ওই বাড়িটিকে ঘিরে ফেলে যৌথ বাহিনী৷ সেই সময় জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেন জওয়ানরা৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ এরপর বৃহস্পতিবার সকালে দুই জঙ্গির দেহ উদ্ধার করেন জওয়ানরা৷
[সবরীমালার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ভক্তের]
সেনা সূত্রে খবর, এনকাউন্টারেই খতম হয়েছে তারা৷ যদিও জঙ্গিদের নাম এখনও জানা যায়নি৷ কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত, তাও এখনও স্পষ্ট নয় সেনার কাছে৷ নিকেশ হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এখনও সোপোরের ওই এলাকাটি ঘিরে রেখেছেন জওয়ানরা৷ নতুন করে যাতে কোনও অশান্তি তৈরি না হয় তাই ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
Atul Kumar Goel, DIG North Kashmir on Sopore encounter: A search operation was launched based on intelligence inputs. Security forces were fired at during the operation, despite that we gave opportunity to surrender, when they refused, we retaliated& 2 terrorists were neutralized pic.twitter.com/ZY60h3Vdkw
— ANI (@ANI) December 13, 2018
[কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ৩ পুলিশকর্মী]
উপত্যকায় একের পর এক সেনা-জঙ্গি গুলির লড়াই লেগেই রয়েছে৷ এর আগে সোপিয়ানে জাইনাপুরায় পুলিশ চৌকি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ তাতে ৪ জন পুলিশকর্মী শহিদ হন৷ এখনও পর্যন্ত পুলিশ চৌকিতে হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ চলতি বছর কতজন জঙ্গি খতম করেছে সেনা, বিবৃতি দিয়ে সেই খতিয়ান চূড়ান্ত করে ভারতীয় সেনা৷ ভারতীয় সেনা সূত্রে খবর, আট বছরের নিরিখে ২০১৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে৷ সেনার প্রকাশিত খতিয়ানে কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত উপত্যকার বাসিন্দারা৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক