ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই ‘জেহাদি’। তাদের মধ্যে একজন পাক মদতপুষ্ট লস্কর-ই-তইবার সদস্য বলে সূত্রের খবর। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
শনিবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। এরপরই যৌথ অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের প্যারা ইউনিট ও স্পেশাল অপারেশনস গ্রুপ। গোটা এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে দুই জঙ্গি। এরপরই তারা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পালটা জবাব দেয় বাহিনীও। সন্ধ্যে ৭টা ৪৫ মিনিট নাগাদ চানপোরা গ্রামে শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। রাতভর সংঘর্ষের পর অবশেষে খতম করা হয় দুই জঙ্গিকে।
গোয়েন্দা সূত্রে খবর, নিহতদের মধ্যে একজনের নাম জাকির আহমদ গনি। সে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। জাকির লস্করের সদস্য ছিল বলে খবর। জানা গিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলির খাতায় সে ‘এ++’ ক্যাটাগরির সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত ছিল। গত বছর পহেলগাঁও হামলার হামলার তদন্তের সূত্র ধরে যেসব জঙ্গিদের নাম উঠে এসেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল জাকির। তাঁর বিরুদ্ধে উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, সন্ত্রাসী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অষ্টম শ্রেণিতে উঠলেই সঙ্গী ‘সারথি’, খোলনলচে বদলে স্কুলপড়ুয়াদের সাইকেল দিলেন মুখ্যমন্ত্রী
-
বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, ‘স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?’, খোঁচা ভক্তদের
-
আশঙ্কার মধ্যেই মিলল আশ্বাস! কৃষকবন্ধুতে বাদ যাবেন না যোগ্য উপভোক্তারা জানালেন কৃষিমন্ত্রী
-
জমির কারবারে বিবাদ থেকেই কি বোলপুরে খুন বিজেপি নেতা? গ্রেপ্তার ২ সন্দেহভাজন
-
ব্র্যান্ডের মুখবদলে চরম কটাক্ষ! প্যারিস ফ্যাশন উইকে ভুল শুধরে আলিয়ার বদলে ঐশ্বর্যর ঘরওয়াপসি