সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমন অভিযানে এখনও পর্যন্ত সব থেকে বড় সাফল্যের দাবি জানাল মহারাষ্ট্র সরকার৷ টানা দুদিনের অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ২৫ জন মাওবাদীকে নিকেশ করল মহারাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী৷ গত দু’দিনের টানা অভিযানের পর আজ সোমবার গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধার থেকে উদ্ধার হয় আরও ১১ জন মাওবাদীর দেহ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র৷
জানা গিয়েছে, মাওবাদী দমনের লক্ষ্যে গড়চিরোলি পুলিশ মহারাষ্ট্রের তারগাঁও গ্রামে অভিযান শুরু করে৷ পুলিশের কাছে খবর ছিল, তারগাঁও এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কিছু মাওবাদী৷ খবর পেয়েই অভিযানে নামে সি-৬০ নামের একটি বিশেষ দল৷ সি-৬০ মূলত মাও-দমন অভিযানে প্রশিক্ষিত৷ অভিযানে নেমে রবিবার ১৪ জনের একটি মাওবাদী দলকে নিকেশ করে পুলিশ৷ নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গড়চিরোলি ডিভিশনের মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য ও পুলিশের খাতায় দাগী বেশ কয়েক জনের রয়েছে বলে জানা যায়৷
ওই অভিযান সফল হওয়ার পর সোমবার গভীর রাতে ফের অভিযান শুরু হয়৷ কর্নসুর জঙ্গলে প্রায় ৯০ মিনিট পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলতে থাকে৷ পরে আজ, মঙ্গলবার সকালে গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধার থেকে উদ্ধার হয় আরও ১১ জন মাওবাদীর দেহ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র৷
গত দিনের অভিযানে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সাম্প্রতিক কালে এটাই মহারাষ্ট্র পুলিশের সব থেকে বড় অভিযান বলে অনেকেই মনে করছেন৷ মহারাষ্ট্র পুলিশের ডিজিপি অঙ্কুশ শিণ্ডে জানিয়েছেন, তারগাঁওয়ের কাছে মাও কমান্ডারদের আনাগোনা খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো অভিযান শুরু হয়৷ দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে৷ রবিবার ১৪ মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়৷ মৃতদের মধ্যে সিনু ও পেরিমিলিও রয়েছে৷ এর আগে একই অভিযানে দুই শীর্ষ কমান্ডার মারা গিয়েছে৷ পরে সোমবার কর্নসুর জঙ্গলে অভিযান চলে৷ আজ, ইন্দ্রবতী নদীর চর থেকে আরও ১১টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী