সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ বছরের যুবকটির বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯ বছরের কিশোরীকে ধর্ষণের। অবশেষে অভিযুক্তর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে ওই যুবক। যদি তাঁর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে। খুন করেছে ধর্ষিতার পরিবারের সদস্যরা। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফরিদপুর গ্রাম।
নির্যাতিতা কিশোরীর বাড়ির লোকের অভিযোগ, গত শনিবার তাকে ধর্ষণ (Rape) করেন ওই যুবক। সেই সময় ওই কিশোরী খোলা মাঠে শৌচকাজ করতে গিয়েছিল। তখনই নির্জন মাঠে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। এই অভিযোগে রবিবার এফআইআরও দায়ের হয় অভিযুক্তর বিরুদ্ধে। আর এরপরই সোমবার উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। ময়না তদন্তের রিপোর্ট থেকে দেখা গিয়েছে, গলায় ফাঁস লাগিয়েই মৃত্যু হয়েছে অভিযুক্ত সুশীল কুমারের। তবে তাঁর ভিসেরা সংরক্ষিত রাখা হয়েছে। তাঁর উপর বিষপ্রয়োগ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।
[আরও পড়ুন: টম হ্যাঙ্কসও পিছনে! বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় ৪ নম্বরে শাহরুখ!]
এদিকে নিহত যুবকের পরিবারের দাবি, খুন করা হয়েছে সুশীলকে। খুন করেছে ওই কিশোরীর আত্মীয়রা। ইতিমধ্যে সুশীলের দাদার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও দায়ের করা হয়েছে তিনজনের বিরুদ্ধে। একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। যেখানে সুশীলকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানাতে দেখা গিয়েছে। পাশাপাশি তাঁকে আশঙ্কাও প্রকাশ করতে দেখা যাচ্ছে ভিডিওয়। তাঁর আশঙ্কা ছিল, কিশোরীর পরিবারের সদস্যরা তাঁকে প্রাণে মেরে ফেলতে পারে।
স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। থমথমে এলাকা। গত দু’দিন ধরেই চাপা উত্তেজনা রয়েছে তুঙ্গে। ফরিদপুর থানার পুলিশ কর্তা জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
[আরও পড়ুন: ‘নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ’, জনগণনা নিয়ে তোপ রূপান্তরকামী নেত্রীর]
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?