সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেও টাইগার, কাজেও! ২৬/১১-র মুম্বই হামলার সময় জঙ্গিদের লুকিয়ে রাখা বোমা উদ্ধার করতে সাহায্য করেছিল এই পুলিশ কুকুর৷ গতবছর চাকরি থেকে অবসর নেয় টাইগার৷ তার নতুন ঠিকানা হয় মহারাষ্ট্রের ভিরার শহরের ফিজ্জাহ ফার্ম৷ শনিবার ফুসফুসে সংক্রমণে আক্রান্ত হয়ে নায়কের মতো বিদায় নিল টাইগার৷ তাকে নিয়ে গত চার মাসে তিন পুলিশ কুকুরের মৃত্যু হল৷
কালো ল্যাব্রাডর টাইগারের বয়স ১২ বছর৷ গত বছরের মে মাসে পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই ফুসফুসের সংক্রমণে ভুগছিল সে৷ গত শুক্রবার রাতে শ্বাসকষ্ট চরমে ওঠে৷ শনিবার টাইগার মারা যায়, জানিয়েছেন পশুপ্রেমী ফিজ্জাহ শাহ৷ তাঁর ফার্মই ২৬/১১-র নায়ক এই কুকুরের শেষ আস্তানা ছিল৷ গত ১৮ জুন টাইগারের ছোটবেলার বন্ধু ও সহকর্মী সুলতান মারা গিয়েছিল৷ প্রিয় বন্ধুর চলে যাওয়ার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিল টাইগার৷ সুলতান ও টাইগার দুজনেই বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের সদস্য ছিল৷ তাদের ‘গ্যাং’-এর আরেক সদস্য ম্যাক্স গত ৮ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ ২৬/১১ জঙ্গি হামলায় পুলিশকে সাহায্যকারী স্নিফার ডগ সিজারই এখন ওই সাহসী কুকুরবাহিনীর একমাত্র জীবিত সদস্য৷
সর্বশেষ খবর
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক
-
ডায়মন্ড লিগে হবে না নীরজ-নাদিম দ্বৈরথ, সরকারের গাফিলতিতেই নাম প্রত্যাহার পাক তারকার?
-
দু’দিনে উলুবেড়িয়া পুরসভার ১৯ কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরবোর্ড!