সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত আরও তিন মাওবাদীর দেহ উদ্ধার হল মঙ্গলবার৷ এদিন মালকানগিরির বেজিং জঙ্গল থেকে তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে৷
গত সোমবার থেকে অন্ধ্র এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে এই নিয়ে মোট ২৭ জন মাওবাদীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল৷ বিশাখাপত্তনমের পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানিয়েছেন, জঙ্গলে আরও মাওবাদীর লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ৷ এই ঘটনায় আরও মাওবাদীর মৃত্যুর খবর আসতে পারে বলেও তিনি জানান৷
মালকানগিরি পুলিশ সুপার মিত্রভানু মহাপাত্র জানিয়েছেন, “গতকাল যে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁদের প্রত্যেকের পরিচয় জানা গিয়েছে৷ তাঁদের দেহ আপাতত মালকানগিরি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷”
ঘটনাস্থল থেকে মাওবাদীদের মৃতদেহ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২০ টি আগ্নেয়াস্ত্র৷ তার মধ্যে ৪ টি একে৪৭, ১০ টি ৩০৩ রাইফেল, তিনটি এসএলআর রাইফেল ও একটি ইনস্যাস রাইফেল উদ্ধার করেছে পুলিশ৷ পাশাপাশি, ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ এবং নগদ ২.১৬ লক্ষ টাকাও উদ্ধার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের