সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্খা। তাই ছিনতাইয়ের মতো কাজ করতেও পিছু পা হঠল না দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। এক ডেলিভারি বয়ের কাছ থেকে দামি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির স্বরূপনগরের ঘটনা। ধৃতরা বিএসসি ও বিএ কোর্সের পড়ুয়া। কয়েকমাস আগেই পরিচয় হয় তাদের। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব।
অভিযোগকারী ডেলিভারি বয় সেলভিন পুলিশকে জানিয়েছেন, ২৬ হাজার টাকার একটি মোবাইল ফোনের অর্ডার ছিল। সংশ্লিষ্ট ঠিকানায় মোবাইল ফোনটি ডেলিভারি দিতে আসেন তিনি। সেখানে দু’জনের সঙ্গে তার রাস্তায় দেখা হয়। তারা জানায়, যে ফোনের অর্ডার দিয়েছে সে তাদের বন্ধু। সে যেখানে থাকে সেখানে সেলভিনকে নিয়ে যাচ্ছে বলে একটি নির্জন জায়গায় নিয়ে যায় তারা।
প্রথম থেকেই বিষয়টি গোলমেলে ঠেকছিল সেলভিনের। তাই দুজনের বাইকের নম্বর লিখে রাখেন তিনি। এদিকে ওই নির্জন জায়গায় পৌঁছে সেলভিনকে মারধর করে অভিযুক্তরা। হাতে থাকা মোবাইল ফোনের প্যাকেটটিও ছিনিয়ে নেয়। পুলিশকে গোটা বিষয়টি জানান সেলভিন। এরপরই খোঁজখবর করে উঠে আসে গুনধর চার ছাত্রের নাম। তাদের গ্রেফতার করে পুলিশ।
সর্বশেষ খবর
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!