সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টি সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। বৈশাখেই বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকা। গত ২৪ ঘণ্টায় দুর্যোগের জেরে দিল্লি-এনসিআরে প্রাণ গেল ৪ জনের। ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবা। জলমগ্ন হয়ে কার্যত বন্ধ বহু রাস্তা।
শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যা পরে কার্যত ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ভোরবেলা প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। অন্যান্য এলাকাতেও ভারী বৃষ্টি হচ্ছে। দিল্লির দ্বারকায় ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। বৃষ্টির জেরে বহু রাস্তায় জল জমে। ভারী বৃষ্টিতে জল জমেছে লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকায়। যার ফলে চলছে না বাস-অটো। বহু জায়গায় ট্রেনলাইনেও জল জমে। ফলে আংশিকভাবে বন্ধ ট্রেন পরিষেবা।
তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। বিমানবন্দরের নানা অংশে জল জমেছে। যার জেরে এদিন ৮০- ১০০টি বিমান দেরিতে চলছে। ৪০টি দিল্লিগামী বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এমনটা যে হতে পারে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। দিল্লিতে আগে থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছিল। বিমানযাত্রীদেরও আগাম সতর্ক করে দেওয়া হয়েছিল। অনুরোধ করা হয়েছিল, বিমান সংস্থাগুলির ওয়েবসাইটে নজর রাখতে।
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’