সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে চার বন্ধু বিলাসবহুল জীবনযাপনের জন্য আশ্রয় নিয়েছিল ১০ টাকার নোটের৷ কিন্তু শেষরক্ষা হল না৷ পুলিশের জালে ধরা পড়তেই হল৷
উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ঘটনা৷ গত মাসে ওই জেলার এক গ্রামের এসবিআই ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা লুট করে চার বন্ধু৷ যার মধ্যে ৫ লক্ষ টাকা ছিল ১০ টাকার নোটের এবং বাকি ৫ লক্ষ ছিল ২০ টাকার নোটের৷ পুলিশের সন্দেহ এড়াতেই বুদ্ধি করে ৫০০ বা ২০০০-এর নোট নেয়নি তারা৷ কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা লুট করার পর থেকেই তাদের চালচলনে বিপুল পরিবর্তন আসে৷ প্রতিদিন রাতে চলত পার্টি৷ ১০ টাকার নোট দিয়ে একটি পুরনো গাড়িও কিনে ফেলেছিল তারা৷ তাদের জীবনযাপনে এমন আচমকা পরিবর্তন নজরে লাগে কিছু গ্রামবাসীর৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নাসির নামে এক যুবককে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের পরিচয় পায়৷ যদিও রাকেশ, আফজ এবং টিটু নামে বাকি তিন অভিযুক্ত পলাতক৷
সাহারানপুরের এসপি রফিক আহমেদ জানান, নাসিরের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা গিয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও৷ পুলিশের অনুমান বাকি তিনজনের সন্ধান পেলেই বাকি অর্থ উদ্ধার করা যাবে৷
সর্বশেষ খবর
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে
-
অন্যের প্রেম ভাঙিয়ে রোজগার! মিলছে পৌনে তিন লাখের চাকরি, আবেদন করবেন নাকি?