সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার জাল নোট-সহ ধৃত ‘মেক ইন ইন্ডিয়া’র পুরস্কারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অভিনব বর্মা৷ বুধবার মোহালির বকরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিনবকে৷ গ্রেফতার করা হয়েছে অভিনবর খুড়তুতো বোন বিশাখা বর্মা ও লুধিয়ানার বাসিন্দা ব্যবসায়ী সুমন নাগপালকেও৷
অভিযোগ, ওই তিনজন মিলে জাল ওই নোটগুলি দিয়ে রীতিমত ব্যবসা শুরু করে দিয়েছিলেন৷ ২০০০ টাকার ওই নোটগুলির বিনিময়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট এক্সচেঞ্জ করছিলেন তারা৷ এর জন্য ৩০ শতাংশ পর্যন্ত কমিশনও নিচ্ছিলেন৷
মোহালির এসপি (শহর) পরমিন্দর সিং জানিয়েছেন, বুধবার নতুন একটি লাক্সারি অডি এসইউভি থেকে ৪২ লক্ষ টাকা নতুন ২০০০ টাকার নোট-সহ তিনজনকে গ্রেফতার করা হয়৷ এই ধরণের গাড়ি সাধারণত ভিভিআইপি-রাই ব্যবহার করে থাকেন৷
২১ বছরের অভিনব গত বছর দাবি করেছিলেন, তিনি অন্ধ ব্যক্তিদের জন্য একটি ‘লাইভ ব্রেইল’ সিস্টেম ডেভলপ করেছেন৷ এই ওয়্যারেবল ডিভাইসটি পরে তাঁরা ওয়াকিং স্টিক ছাড়াও হাঁটতে পারবেন৷ তার এই আবিষ্কার মেক ইন ইন্ডিয়ার অধীনে এই বছর বাণিজ্যিকভাবে লঞ্চ করা হয়৷ ঘটনায় আরও দু’জন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল