দেশে বড়সড় হামলার ছক, নিয়ন্ত্রণরেখায় ওত পেতে ৪৫ লস্কর জঙ্গি

উপত্যকা জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ১৬:০৮

options
link
দেশে বড়সড় হামলার ছক, নিয়ন্ত্রণরেখায় ওত পেতে ৪৫ লস্কর জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখার ওপারে তৈরি লস্করের ‘ফিদায়েঁ বাহিনী’। যে কোনও মুহূর্তে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিদের ওই বাহিনী। সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য, কাশ্মীর উপত্যকাকে রক্তাক্ত করা। এমনটাই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন গোয়েন্দারা। যার জেরে উপত্যকা জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা।

Advertisement

[এবার নিশানায় হাসপাতাল, কাশ্মীরে জঙ্গিদের গুলিবৃষ্টিতে শহিদ পুলিশকর্মী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক এবং জম্মু ও কাশ্মীর সরকারের কাছে উচ্চ পর্যায়ের এক রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই রিপোর্টে বলা হয়েছে, পাক সেনা ও লস্করের নজর রয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে। ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ওই অঞ্চলে ‘মুক্তাঞ্চল’ গড়ে তুলতে চাইছে জঙ্গিরা। তাদের মদত দিচ্ছে পাক সেনা। দুর্গম ওই এলাকার দখল নিতে চাইছে লস্কর জঙ্গিরা। জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে নংগি টেকরি এলাকায় লাগাতার গোলাবর্ষণ করে চলেছে পাক বাহিনী। ওই এলাকার দখল নিতে পারলে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখা আরও সহজ হয়ে পড়বে পাকিস্তানের কাছে। তাই সেখানে জঙ্গিদের প্রবেশ করিয়ে মুক্তাঞ্চল গড়ার ছক কষছে রাওয়ালপিন্ডি।

Advertisement

গোয়েন্দা বিভাগের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে হঠাৎই লস্করের গতিবিধি বেড়ে গিয়েছে। সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকজন লস্কর জঙ্গির উপস্থিতির খবর মিলেছে। পাল্লা দিয়ে ওই এলাকায় বেড়েছে পাক সেনার হামলাও। তিনি আরও জানান, ওই অঞ্চলে ভারতীয় সেনার ঘাঁটিগুলিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে লস্কর ও ব্যাট (বর্ডার অ্যাকশন টিম)। বিশেষ করে ভারতীয় সেনার টহলদার বাহিনীগুলির উপর চোরাগোপ্তা হামলা হতে পারে। ইতিমধ্যে বিএসএফ, সেনা ও রাজ্য পুলিশকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

[আসন্ন নির্বাচন, বাংলাদেশে জোরাল হিন্দুদের সুরক্ষার দাবি]

উপত্যকায় লাগাতার সেনা অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়েছে লস্কর। ভারতীয় সেনার হাতে ইতিমধ্যে নিকেশ হয়েছে আবু দুজানা-সহ জেহাদি সংগঠনটির একাধিক শীর্ষ নেতা। ফলে মরিয়া হয়ে পালটা হামলা চালাচ্ছে তারা। উল্লেখ্য, মঙ্গলবার শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় শহিদ হন দুই পুলিশকর্মী আবু হানজুলা ওরফে নবিদ নামের এক জেহাদিকে ছিনিযে নিয়ে যায় হামলাকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.