সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গড়িয়ে গেল হ্রদের জলে। তেলঙ্গানার ইয়াদ্রি ভূবনগিরি জেলায় ডুবে মৃত্যু হল পাঁচ বন্ধুর। এক গাড়িতে ছয় বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। এক জন কোনও মতে সাঁতরে পাড়ে উঠলেও বাকিরা পেরে ওঠেননি। গাড়িসমেত হ্রদের জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের। কীভাবে নিয়ন্ত্রণ হারাল গাড়ি?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের এল বি নগর এলাকার বাসিন্দা ওই ছয় ব্যক্তি। তাঁরা পোচমপল্লিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ পোচমপল্লি থানা এলাকায় রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই রাস্তার ধারের হ্রদে গড়িয়ে যায় গাড়িটি। এর ফলে গাড়িসমেত হ্রদের জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এক জন গাড়ির জানলার কাঁচ ভেঙে, সাঁতরে কোনও রকমে পাড়ে উঠতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভামসি, দীনেশ, হর্ষ, বালু এবং বিনয়ের। বেঁচে গিয়েছেন মণিকান্ত। এদিকে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী। তারাই গাড়ি সমেত পাঁচ জনের দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, হয় মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক অথবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা।
সর্বশেষ খবর
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি