৬ ঘণ্টার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে পলাতক বাবা-মা

তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০১৭, ০৯:০৪

options
link
৬ ঘণ্টার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে পলাতক বাবা-মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পৃথিবীর আলো দেখেছিল সে। আর তার ঘণ্টা ছ’য়েক পরই তাকে কবর চাপা দিয়ে দেওয়া হল। তাও জীবন্ত অবস্থায়। এমনই নৃশংস ঘটনা ঘটেছে ওড়িশার জাজপুর জেলায়।

Advertisement

গত শনিবার এক পথচারীর হঠাৎ নজর পড়ে পাশের মাঠের দিকে। দেখেন, এক শিশুর পায়ের সামান্য অংশ বালি ও মাটির বাইরে বেরিয়ে আছে। সন্দেহ হওয়ায় ছুটে গিয়ে মৃতপ্রায় শিশুটিকে টেনে বের করেন তিনি। তার আম্বিলিক্যাল কর্ড পর্যন্ত কাটা হয়নি। সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাজপুর জেলার মেডিক্যাল অফিসার ফিরান্দা কুমার জানান, ২.৫ কিলোগ্রামের সদ্যোজাত এখন আশঙ্কামুক্ত। শিশুর শরীরের প্রতিটি অঙ্গই ঠিকভাবে কাজ করছে। হাসপাতাল কর্মীরা শিশুর নাম রেখেছে ধরিত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সে সুস্থ হয়ে উঠলে তাকে সরকারি শিশু ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার]

পুলিশের প্রাথমিক অনুমান, কন্যা সন্তান হওয়ার কারণে হয়তো তার বাবা-মা তাকে এভাবে ইচ্ছা করে ফেলে রেখে গিয়েছে। অথবা সদ্যোজাতর মা অবিবাহিত হতে পারে বলেও মনে করা হচ্ছে। স্থানীয় পুলিশ আধিকারিক জ্যোতি প্রকাশ পাণ্ডা জানান, “শিশুর বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়টি স্পষ্ট যে সদ্যোজাতকে হত্যা করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে।” উল্লেখ্য, সোমবার রাজধানী দিল্লিতেও একই ঘটনা ঘটে। সারমেয়রা পা দিয়ে মাটি খোঁড়ার সময় নর্দমার পাশে মাটির তলায় চাপা পড়া কন্যা ভ্রুণ দেখতে পাওয়া যায়।

Advertisement

[আজ থেকে টানা ৯ দিন মুখে খাবার তুলবেন না প্রধানমন্ত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.