সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজই দিল্লির মৌসম ভবন জানিয়েছে যে দেশের আশি শতাংশ ভূভাগে ঢুকে পড়েছে বর্ষা। তাতেই দেশের বিভিন্ন প্রান্তে দুর্যোগ। একদিকে যখন পূবের রাজ্য অসম (Assam) বন্যার কবলে, তখন ভারী বর্ষণে ধস এবং হড়পা বানের জেরে বিপর্যস্ত উত্তরের হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সেখানে দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমপক্ষে ১০ জন। বৃষ্টিতে ৩০৩টি পশু মারা গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা। এই পরিসংখ্যান খোদ হিমাচল প্রশাসনের।
বর্ষার শুরুতেই হিমালয়ের পাদদেশের রাজ্যগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। গতকালই উত্তরাখণ্ডে (Uttarakhand) হড়পা বানে নদীতে ভেসে গিয়েছিল চালক-সহ একটি গাড়ি। হিমাচলের পরিস্থিতি তার চেয়েও খারাপ। সেখানে বিভিন্ন এলাকায় ধস নেমেছে। মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ কিমি রাস্তা জুড়ে যানজটের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকরা। আটকে পড়েছেন প্রায় ২০০ জন। দুর্ভোগ বাড়ছে হোটেলগুলিতে ঘর খালি না থাকায়। দুর্যোগে বিপর্যস্ত ভিন রাজ্যে কোথায় রাত কাটাবেন বুঝতে পারছেন না পর্যটকরা।
Landslide in Himachal: Several tourists are stranded, vehicles are stuck, and no hotel rooms as the Mandi-Kullu highway blocked#HeavyRain #Heavyrains #HeavyRainfall #HimachalPradesh #HimachalWeather #flashflood #LANDSLIDE pic.twitter.com/UkaI5oJDFq
— Oneindia News (@Oneindia) June 26, 2023
[আরও পড়ুন: কার্যত গৃহযুদ্ধ মণিপুরে! মোদিকে রিপোর্ট অমিত শাহর]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!