সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন বলিউড ছবির দৃশ্য। পুরনো জমি বিরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা (Morena) জেলা। চলল গুলির লড়াই। মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত ৫। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে নিহত ৬ জনই একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে তিনজন মহিলা। আহতদের মধ্যে চারজন মহিলা ও একটি শিশু। পুলিশ সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: রাহুলকে জেলে পাঠানো বিচারকের পদোন্নতি কীসের ভিত্তিতে? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট]
ঠিক কী হয়েছিল? গতকাল, শুক্রবার মোরেনার লেপা গ্রামে পুরনো শত্রুতার জেরে ওই সংঘর্ষ শুরু হয়। আচমকাই একদল লোক অন্য দলের লোকেদের উপরে চড়াও হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু এই শত্রুতা কীসের? জানা যাচ্ছে, ডিয়ার সিং ও গজেন্দ্র সিংয়ের পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো শত্রুতা ছিল। আর সেই শত্রুতার কারণেই রাতারাতি মৃত্যু উপত্যকায় পরিণত হল ওই গ্রাম। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা প্রভাব ফেলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস?]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?