সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মধুবনি থেকে আইএস জঙ্গি সন্দেহে ছ’জনকে গ্রেফতার করল এনআইএ৷ এদের মধ্যে দু’জন পাক নাগরিক৷ এনআই সূত্রে খবর, মধুবনির একটি বাড়িতে বেশ কিছুদিন ভাড়া নিয়েছিল ওই পাঁচজন৷ তাদের কাছ থেকে আইএস পতাকা, বেশ কিছু মডেল, অনেকগুলি মোবাইল সিম এবং সন্দেহজনক কিছু কাগজ উদ্ধার করা হয়েছে৷
উর্দু এবং আরবি ভাষায় লেখা কাগজগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই গোয়েন্দা আধিকারিকদের ধারণা৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা দিনকয়েক আগেই সতর্ক করেছিলেন, বিহার, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে আইএস এবং পাক জঙ্গিদের একটি মদতকারী দল ঢোকার চেষ্টা করছে৷ সেইমতো প্রতিটি রাজ্যের পুলিশ কর্তা এবং রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছিল৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, সন্দেহভাজন ওই ছ’জনের উপর বেশ কয়েকদিন ধরে নজরদারি চলছিল৷ তাদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক৷ বৃহস্পতিবার সকালেই এই ছ’জনকে গ্রেফতার করা হয়৷
সর্বশেষ খবর
-
‘জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের সাংবিধানিক ভিত্তি নেই’, সাফ কথা অ্যাটর্নি জেনারেলের
-
মাতৃত্বের পর ওজন বৃদ্ধিতে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজে নীরব প্রতিবাদ স্বরার
-
৫ মাসের ভ্রূণ নষ্ট সন্তানের মৃত্যু হিসাবেই গণ্য হবে! বিরাট রায় হাই কোর্টের
-
আবাসে ঘর মেলেনি, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ঘুমের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের
-
এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে