ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের নাবালিকাকে

মানুষের এমন কাণ্ডকারখানায় লজ্জা পাবে পশুরাও!!!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৬:৩০

options
link
ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের নাবালিকাকে
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হল ছ’বছরের এক নাবালিকার দগ্ধ মৃতদেহ। কর্নাটকের বীরভদ্রনগরের ঘটনা। প্রায় চারদিন নিখোঁজ থাকার পর রবিবার তার দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হয়েছে তাকে। প্রমাণ লোপাটের জন্যই এমনটা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। গিরিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথম শ্রেণির পড়ুয়া অনু। মা-বাবা দিনমজুর। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সে। তার বাবা-মা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করে। যদিও পুলিশ তার কোনও সন্ধান দিতে পারেনি। এরই মধ্যে শনিবার রাত থেকে অনিল নামে এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। অনিলের পাশের বাড়িটিই অনুদের। রবিবার সেই দুর্গন্ধ চরমে পৌঁছলে সন্দেহ হয় এলাকার মানুষের। তারা পুলিশে বিষয়টি জানায়।

Advertisement

[দুর্ঘটনার কবলে হিরণের গাড়ি, রক্ষা পেলেন অভিনেতা]

পুলিশ এসে অনিলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আঁতকে ওঠে। আগুনে পোড়া ওই কিশোরীর দেহটি একটি বাক্সে ভরে রাখা ছিল। পুলিশের কথায়, ওই নাবালিকাকে ধর্ষণ করার পর প্রমাণ লোপাট করতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রতিবেশী অনিলই এই কাজ করেছে। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.