সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধার হাতে কুড়ুল৷ প্ল্যাটফর্মে ঢোকার আগে তা নজরেও পড়ল মেট্রোর নিরাপত্তারক্ষীর৷ তা সত্ত্বেও বয়সের কথা মাথায় রেখে তাঁকে ছেড়ে দেওয়া হল৷ কিন্তু বৃদ্ধা যে এমন কাণ্ড ঘটাবেন, তা হয়তো আন্দাজ করতে পারেননি কেউই৷
দিল্লির হাউজ খাস মেট্রো স্টেশনের ঘটনা৷ ৬৫ বছরের বৃদ্ধাকে একটি কুড়ুল হাতে স্টেশনে প্রবেশ করতে দেখেন সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কর্মী৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বৃদ্ধা এম দত্ত গুরগাঁওয়ের বাসিন্দা৷ তাদের অনুমান, বৃদ্ধাকে বাধা দেওয়া হলে তিনি নিশ্চয়ই বয়সের দোহাই দিয়ে পার পেয়ে যান৷ অথবা বৃদ্ধা জানিয়ে দেন, কুড়ুলটি তিনি বাড়ির বিশেষ কোনও কাজে ব্যবহার করেন৷ তাই সেটির জন্য যেন তাঁকে আটকানো না হয়৷ ফলে নিরাপত্তারক্ষীর অনুমতি নিয়েই কুড়ুল হাতে মেট্রোয় উঠতে সফল হন এম দত্ত৷ আর তার পরই ঘটে সেই কাণ্ড৷
মেট্রোর ভিতর বসা নিয়ে আরেক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বৃদ্ধা৷ এরপর মেজাজ হারিয়ে হাতের কুড়ুল নিয়ে তাঁর উপর হামলার চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে আশেপাশের যাত্রীরা বৃদ্ধাকে আটকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ গোটা ঘটনায় সিআইএসএফ-এর কর্মরত ওই নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে৷ এমন ঘটনায় মেট্রো স্টেশনে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়েও৷ পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে
-
অন্যের প্রেম ভাঙিয়ে রোজগার! মিলছে পৌনে তিন লাখের চাকরি, আবেদন করবেন নাকি?