ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে! ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ পুণ্যার্থী। আহত কমবেশি ১৩ জন। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর নাগাদ কর্নাটক-অন্ধ্রের সীমানার কাছে পুণ্যার্থী বোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দু’টি। উলটে যায় ট্রাকটি। রাস্তায় ছিটকে পড়েন পুণ্যার্থীরা। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় স্থানীয় থানায়।
VIDEO | Kurnool, Andhra Pradesh: At least eight people were killed and several others injured when a lorry collided with a tanker near Chilakaladona earlier today. The injured are being treated at a local hospital.#Kurnool #AndhraPradesh
Advertisement(Full video available on PTI Videos -… pic.twitter.com/51fnLtJ5Sj
— Press Trust of India (@PTI_News) April 16, 2026
স্থানীয়দের সাহায্যে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘অন্ধ্রপ্রদেশের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।’ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় লিরিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কলকাতা দেখব মামা’, আবদার করেই তারাতলার বহুতলের ছাদে, আর ফেরা হল না মামা-ভাগ্নের
-
লাইভ সার্জারি থেকে হাতে-কলমে প্রশিক্ষণ, ডিসানে হিস্টেরোস্কোপির মাস্টারক্লাস
-
অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের ‘বন্ধু’কে আটক করল পুলিশ, কারণ ঘিরে ধোঁয়াশা
-
কেতন হত্যাকাণ্ডে মা-বাবাকে দোষারোপ! পুণের হাড়হিম কাণ্ডে সমাজের সম্মুখে আয়না ধরলেন কঙ্গনা
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস