সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ‘ধর্ষণের রাজধানী’। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট যে ভুল নয়, তা প্রতি মুহূর্তেই টের পাওয়া যায়। সম্প্রতি আরও একটি শিউরে ওঠার ঘটনা ঘটল। মাত্র আট মাসের কন্যাসন্তানকে ধর্ষণ করল তার নিজের জেঠুর ছেলে! বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে উত্তর দিল্লির শকুরবস্তি এলাকার ২৭ বছরের এক যুবকের লালসার শিকার হয় একরত্তি সন্তান। পরে কুকর্মের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।
[জল সংকটে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ, তালিকায় গোড়ার দিকেই ভারত]
শিশুটির বাবা-মা দুজনেই উত্তর দিল্লিতে শ্রমিকের কাজ করেন। তাই কাজে যাওয়ার সময় প্রতিদিনই তাঁরা সন্তানকে পাশের বাড়িতে থাকা দাদা-বউদির কাছে রেখে যেতেন। এদিনও তাঁরা দিনেরবেলা শিশুটিকে একইভাবে রেখে কাজ গিয়েছিলেন। কিন্তু কাজ থেকে ফিরে দেখেন দাদা-বউদি বাড়িতে নেই আর শিশুটি কার্যত অসাড় হয়ে বিছানায় শুয়ে আছে। চারিদিকে রক্তের দাগ। এবিষয়ে তাঁরা দাদার ছেলে সুরজ-এর কাছে জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যায়। তখন শিশুটির বাবা বাধ্য হয়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার মেডিক্যাল টেস্টের পর জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এরপর নির্যাতিতার অভিভাবকরা তাকে দিল্লির কালাবান্তি হাসপাতালে ভর্তি করায়। সেখানকার ডাক্তারেরা টানা তিন ঘণ্টা ধরে শিশুটির অপারেশন করেন, বর্তমানে শিশুটি ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
[ধর্ষককে বিয়ে করেও নিস্তার নেই, এবার তিন তালাকের শিকার তরুণী!]
ইতিমধ্যে শিশুটির বাবা-মা স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরজকে গ্রেপ্তার করেছে। জেরার মুখে ছেলেটি দিল্লি পুলিশকে জানিয়েছে, ‘শিশুটিকে তার বাবা-মা রেখে গেলে, বাড়ি ফাঁকা পেয়ে সে তাকে নিয়ে এলাকার একটি আবাসনের মধ্যে ঢুকে পড়ে। সেখানেই নানা রকমের সেক্স গেম খেলতে খেলতে শিশুটিকে সে ধর্ষণ করে।’ পুলিশ জানিয়েছে ‘সুরজ’ নিজে মুখে দোষ স্বীকার করে নেওয়ায়, তাকে শাস্তি দেওয়া আরও সহজ হয়ে গেল। এখন শুধু তাকে আদালতে তোলার অপেক্ষা।
[যৌন হেনস্তা প্রিন্সিপালের ছেলের, অপমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী]
সর্বশেষ খবর
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা
-
ডায়েট-জিমে কসরতের ফুরসত নেই? এই বিশেষ কৌশলে শাড়িতে দেখাবে স্লিম
-
‘পরীক্ষা ভালো দিয়েছি বলেই বিশ্বাস’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তির আগে আত্মবিশ্বাসী যিশু
-
মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ ‘তেজস’