সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণধর্ষণের শিকার এক কিশোরী৷ মঙ্গলবার উত্তরপ্রদেশের মথুরায় একটি গ্রামে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়৷ দুই অভিযুক্তর মধ্যে একজন ধরা পড়লেও আরেকজন পলাতক৷
সূত্রের খবর, মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই টিভি দেখছিলেন এই কিশোরী৷ বাড়িতে সেই সময় তার মা উপস্থিত থাকলেও তিনি ছাদে ঘুমোচ্ছিলেন৷ সেই সুযোগের ব্যবহার করেই বাড়িতে ঢোকে অনীশ এবং ইউনুস নামে ওই দুই অভিযুক্ত৷ বাড়ি থেকে জোর করে মেয়েটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলেই অভিযোগ৷
তার মা জানিয়েছেন, ছাদ থেকে দরজা খোলার শব্দ পেয়েছিলেন তিনি, কিন্তু ভেবেছিলেন তাঁর স্বামী ফিরেছেন৷ তাই তিনি ঘটনা বুঝতে পারেননি৷ ফাঁকা মাঠে ওই কিশোরীর চিৎকার শুনেই বেড়িয়ে আসেন এলাকার বাসিন্দারা৷ তাঁরা এসেই দুষ্কৃতীদের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করেন৷
অনীশ পালিয়ে গেলেও ইউনুসকে ধরে ফেলেন ওই বাসিন্দারা৷ উত্তেজনার বশে তাকে একটি ঘরে আটকে তা জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেন এলাকাবাসীরা৷ কিন্তু সেই মুহূর্তেই পুলিশ এসে বাসিন্দাদের হাত থেকে ইউনুসকে উদ্ধার করে৷
পুলিশ সূত্রের খবর, ধর্ষণের মামলা দায়ের করে ইউনুসকে গ্রেফতার করা হয়েছে এবং অনীশের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷ প্রাথমিক তদন্তের পর অভিযোগের সত্যতা প্রমাণ হলেই পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে৷
সর্বশেষ খবর
-
রামায়ণের রাজা জনকের কুলদেবী এই দুর্গা, নেপালের মন্দিরে পুজো হয় তন্ত্র মতে, কেন জানেন?
-
সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা! অবসাদে চরম সিদ্ধান্ত ‘বেকার’ তুফানের
-
এশিয়াড সেলিংয়ে রুপো থেকে স্কোয়াশে ব্রোঞ্জ, দ্বাদশ দিনের শেষে পদক তালিকায় কোথায় ভারত?
-
শিরে সংক্রান্তি নেপালের! ৪ হিমবাহ হ্রদের জল কমানোর কাজ শুরু, বিপজ্জনক আরও ১৭
-
ছেলে পহেলগাঁও হামলায় ‘শহিদ’, উমার উপরে ভরসা হারিয়েছেন সন্তানহারা মা