সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চেন্নাইয়ের (Chennai) এক নাচের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। অভিযুক্ত নৃত্যশিক্ষককে বেধড়ক মারধর করে শিশুর পরিবার। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। পাশাপাশি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন করেছেন মা-বাবা। নাচের শিক্ষককে গ্রেপ্তার করে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌন নির্যাতনের পর শিশু পরিবারের কাছে নৃত্যশিক্ষকের নাম করে অভিযোগ জানায়। ক্ষুব্ধ অভিভাবকরা মঙ্গলবার সকালে স্কুলে হাজির হন। এর পর অভিযুক্তকে দেখামাত্র তাঁর উপর চড়াও হন তাঁরা। এলোপাথাড়ি মারধর করেন শিক্ষককে। পরিস্থিতি চরমে উঠলে পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছে আহত নাচের শিক্ষকে উদ্ধার করে স্থানীয় কিলপাউক হাসপাতালে ভরতি করে পুলিশ। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিকে স্থানীয় থানায় গিয়ে নাচের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত শিশুর বাবা-মা। গ্রেপ্তারির পর পকসো আইনে মামলা হয়েছে নৃত্যশিক্ষকের বিরুদ্ধে।
[আরও পড়ুন: ‘কৃষ্ণ জন্মভূমি’তে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ