সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ম করে যাও কিন্ত ফলের আশা করো না৷ ফলের ফলাফল যে এতটা হবে, তা সত্যি আশা করেননি রাজস্থানের তন্ময় শেখাওয়াত৷ IIT-JEE পরীক্ষায় সারা ভারতে একাদশ স্থান পেয়েছেন রাজস্থানের এই পড়ুয়া৷ অবধারিতভাবেই ভেসে গিয়েছিলেন শুভেচ্ছার বন্যায়৷ তবে, সবচেয়ে বড় উপহারটি তাঁকে দিল সেই কোচিং সেন্টারটি যেখানে পড়তেন তন্ময়৷ একটি আস্ত BMW গাড়ি৷
আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ ২৭.৫ লক্ষ টাকার এই গাড়িটি এক বছর আগে কিনেছেন সমর্পণ কোচিং ইনস্টিটিউটের ডিরেক্টর ড: আরএল পুনিয়া৷ মাত্র ১৫০০ কিলোমিটার পথই চলেছে অত্যাধুনিক এই বাহনটি৷ পরীক্ষার আগেই কোচিং সেন্টারটি ঘোষণা করেছিল, যে ছাত্র বা ছাত্রী IIT-JEE পরীক্ষায় সারা ভারতে ২০ ব়্যাঙ্কের মধ্যে ঠাই পাবে, তাঁকেই দেওয়া হবে রেড হট BMW-টি৷
সেই কথা মতোই তন্ময়ের হাতে BMW-র চাবি সঁপে দিল রাজস্থানের শিকার জেলার এই কোচিং ইনস্টিটিউট৷ অবশ্য নিন্দুকদের মতে, কোচিং ইনস্টিটিউটের এই উদ্যোগ আসলে প্রচার পাওয়ার জন্যই৷ যাতে আরও বেশি পড়ুয়া সেখানে পড়ার জন্য ভিড় করেন৷
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার