‘হিন্দুরা কখনওই সন্ত্রাসবাদী হয় না’

হিন্দু সন্ত্রাস কংগ্রেসের তৈরি শব্দ, অভিযোগ অনিল ভিজের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৩:৩১

options
link
‘হিন্দুরা কখনওই সন্ত্রাসবাদী হয় না’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু সন্ত্রাসবাদী বলে কিছু হয় না। সগর্বে ঘোষণা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের। তাঁর মতে হিন্দুরা কখনওই সন্ত্রাসবাদে যুক্ত নন। হিন্দু সন্ত্রাসবাদ আসলে কংগ্রেসের তৈরি শব্দ। তারাই এই বিষয়টাকে লালন পালন করে খবরের শিরোনামে তুলেছেন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা হিন্দুদের সঙ্গে সন্ত্রাসবাদের নাম জড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য অনিল ভিজের। পাকিস্তানি জঙ্গিদের মুক্ত করে নাকি ভারতীয় হিন্দুদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে, তাদেরই হিন্দু সন্ত্রাসবাদী নাম দেওয়া হচ্ছে বলে মত হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর।

Advertisement

[এবার সুইমস্যুটে উঠে এল ডোনাল্ড ট্রাম্পের মুখ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মন্ত্রীপদ পাওয়ার পর থেকেই বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। মহাত্মা গান্ধীর সঙ্গে ‘মোদি ব্র্যান্ড’-এর তুলনা, গোমাংস খেলে হরিয়ানায় প্রবেশে নিষেধাজ্ঞা ইত্যাদি নানাবিধ মন্তব্যে রাতারাতি নামডাক হয়ে গিয়েছিল তাঁর। এবার নতুন অবতারে সাধারণ মানুষের সামনে ভিজ। এক্ষেত্রে তাঁর তুরুপের তাস হিন্দুত্ব। তবে প্রশ্ন থাকছে, মালেগাঁও বিস্ফোরণের কথা কি একেবারেই ভুলে গেলেন মন্ত্রীমশাই?

Advertisement

[ধর্ম পালটাতে বাধ্য করায় পাকিস্তান ছাড়ছেন হিন্দুরা]

২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ও অভিনব ভারতের সদস্যদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম প্রথম ‘হিন্দু সন্ত্রাসবাদ’ শব্দটি ব্যবহার করেন। ২০০৬ সালের সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের পর এটাই দ্বিতীয় সন্ত্রাসবাদী হামলা যেখানে সরাসরি হিন্দুদের নাম জড়িয়েছে। কিন্তু এই সব তথ্যের ধার ধারেননি হরিয়ানার মন্ত্রী। তবে আরও একবার বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.