সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিফটের মধ্যে আবাসনের প্রতিবেশীকে কামড়ে দেয় কুকুর! তার জেরে মালিককে চারমাসের জন্য শ্রীঘরে পাঠাল মুম্বইয়ের একটি আদালত। বিচারক তাঁর রায়ে জানিয়েছেন বিভিন্ন তথ্য প্রমাণে এটা স্পষ্ট যে পোষ্যের মালিক দায় এড়াতে পারেন না।
ঘটনাটি ২০১৮ সালের। সেই বছরের ১ ফ্রেব্রুয়ারি মুম্বাইয়ের একটি আবাসনের বাসিন্দা রমিক শাহ তাঁর দেড় বছরের ছেলের সঙ্গে ঘর থেকে নিচে নামছিলেন। সেই সময় তিনতলা থেকে ঋষভ প্যাটেল নামে এক ব্যক্তি তাঁর পোষ্যকে নিয়ে লিফটে ওঠার চেষ্টা করেন। বাধা দেন রমিক। তাঁর দাবি তিনি ঋষভকে জানান, তাঁর ছোট ছেলে কুকুরের ভয় পায়। পরে আসার অনুরোধ করেন। কিন্তু সেই কথা শোনেননি সাজাপ্রাপ্ত ঋষভ। অভিযোগ ওঠে, লিফটে ঢোকার পর কুকুরটিকে রমিকের দিকে ছুঁড়ে দেওয়া হয়। পোষ্যটি রমিকের বাঁ হাতে কামড়ে দেয়। তারপরই রমিক ওয়ারলি থানায় এফআইআর দায়ের করেন।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪, ২৮৯ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। শুনানির চলাকালীন একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়। তার ডিজিটাল তথ্যও রয়েছে। সব দিক বিবেচনা করে আদালত পোষ্যটির মালিককে দোষী সাব্যস্ত করে আদালত।
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ