সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাক হুমকি নিয়ে দেশে উড়ে এল এক কবুতর৷ সঙ্গে উর্দুতে লেখা এক চিঠি৷ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যই পাঠানো হয়েছে সে চিঠি৷ আর সে চিঠিতেই জানানো হয়েছে, পাকিস্তানের এই মনোভাবের কথা৷
যে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হানা হয়েছিল, সেখানেই দেখা গেল এক পায়রাটিকে৷ এর আগেও পায়রার মাধ্যমে হুমকি দিয়েছে পাকিস্তান৷ পাঠানো হয়েছে বেলুনও৷ আবারও পায়রা পাঠিয়ে হুমকি দেওয়া হল৷ মোদিকে লেখা এই উর্দু চিঠিতে লেখা হয়েছে, ভারত যেন পাকিস্তানকে সেই ১৯৭১-এর দেশের মতো ভেবে না বসে৷ সেই পরিস্থিতি এখন অনেক বদলে গিয়েছে৷ কেননা এখন দেশের প্রত্যেকটি শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি৷
বারামুলায় পাক জঙ্গি হানা ও গুরুদাসপুরে অনুপ্রবেশের পর পাকিস্তানের মনোভাব যে কী তা যেন এই হুমকি চিঠিতে জানানো হল৷
#WATCH A pigeon with a threat letter written in Urdu found at Simbal post by BSF in Pathankot, was later handed over to local police (Oct 2) pic.twitter.com/eYhXE2OxLn
— ANI (@ANI_news) October 3, 2016
সর্বশেষ খবর
-
এবার ফোনেই মুশকিল আসান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা! জুলাইয়েই শুরু হচ্ছে ‘মুখোমুখি’
-
আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতির চুক্তি ইজরায়েল-লেবানের, গৃহযুদ্ধের হুমকি হেজবোল্লার
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা