সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কথায় বলে কন্যাদায়গ্রস্ত পিতা। বিয়ের আয়োজন থেকে কন্যা সম্প্রদান মেয়ের বিয়েতে বাবার দায়িত্ব ঠিক কতটা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর পাত্রীর যদি কোনও দাদা থাকে, তাহলে বোনকে সুষ্ঠুভাবে শ্বশুরবাড়িতে পাঠানোর ভার তাঁর ঘাড়েও বর্তায় বইকি। এমনকী, দাদার বন্ধুরাও অনেক সময় বিয়ের নানা দায়িত্ব ভাগ করে নেন। শুধু বাঙালি কেন, ভারতের যেকোনও সম্প্রদায়ের বিয়েতেই চিরকাল এমনটাই হয়ে আসছে। কিন্তু, ধরুন যদি এমন হয়, বাড়িতে মেয়ের বিয়ের আসর বসেছে। আর সেখানে পাত্রীর বাবা, দাদারা পুলিশি ঘেরাটোপে হাতে হাতকড়া পরে দাঁড়িয়ে আছেন। এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায়।
[অ্যাসিড হামলার স্মৃতি অতীত, বিয়ে করে নতুন জীবনে প্রবেশ এই যুবতীর]
বিজয়ওয়াড়ার বাসিন্দা মনোহর মালাডে ও তাঁর দুই ছেলে আমোগোন্দ ও সিদ্ধেশ্বর এখন জেলে। একটি খুনের মামলায় তাঁদের বিচার চলছে নিম্ন আদালতে। মঙ্গলবার ছিল মনোহরের একমাত্র মেযের বিয়ে। অগত্যা মেয়ের বিয়েতে হাজির থাকার জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন মনোহর ও তাঁর দুই পুত্র। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাই কোর্টে মামলার করেন তাঁরা। মামলার নথির সঙ্গে বিয়ের কার্ড জুড়ে দেওয়া হয়। জামিনের আবেদন খারিজ করে দিলেও, বিশেষ পুলিশি প্রহরার মনোহর ও তাঁর দুই ছেলে বিয়ে হাজির থাকার অনুমতি দেয় হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, নিম্ম আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর পরিস্থিতি কোনও পরিবর্তন হয়নি। তাই জামিন খারিজ রায়টি নতুন করে পুর্নবিবেচনার করার কোনও প্রয়োজন নেই। তবে বিশেষ পুলিশি প্রহরায় অভিযুক্তদের বিয়ের আসরে হাজির থাকার অনুমতি দেওয়া যেতে পারে।
[রাতভর চলল তল্লাশি, উত্তরকাশীর বাস দুর্ঘটনায় উদ্ধার ২২টি দেহ]
আদালতের নির্দেশ মতো মঙ্গলবার সকালে বিশেষ প্রহরায় হাতকড়া পরিয়ে মনোহর ও তাঁর দুই ছেলেকে, বিয়ের আসরে নিয়ে যায় পুলিশ। দিনভর বিয়ের আসরে হাতকড়া পরেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সন্ধ্যায় আবার একইভাবে তাঁদের জেলে ফিরিয়ে আনা হয়।
সর্বশেষ খবর
-
‘চাকর-বাকরকে প্রার্থী করে দিলেও…’, সাত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণায় ‘কালীঘাট তৃণমূল’কে কটাক্ষ দিলীপের
-
বিদেশে পুরস্কার জয়, ভারতে সেন্সরের কোপে ‘সংস অফ ফরগোটেন ট্রিজ’, বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়েছে চিন, ব্রিকস সাফল্যের মাঝেই সীমান্তে স্বস্তির রিপোর্ট কেন্দ্রের
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল