সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত যে ভোটার স্লিপ দেওয়া হত এবার তাতে রদবদল আনতে চলেছে নির্বাচন কমিশন৷ আসতে চলেছে A4 সাইজের ভোটার স্লিপ৷ যেখানে থাকবে বুথের গুগল ম্যাপের স্ন্যাপশট৷
গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে আগামী বছর নির্বাচন হতে চলেছে৷ এই পাঁচ রাজ্যের নির্বাচনেই নতুন এই ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন৷ সেইমতো রাজ্যগুলির মুখ্য নির্বাচনী অফিসারদের নির্দেশও দেওয়া হয়েছে৷ ভোটে যে কোনও রকম কারচুপি রুখতে এবার এই নয়া ব্যবস্থা আনতে চলেছে কমিশন৷
ভোটের সচিত্র পরিচয়পত্রে এই বৈপ্লবিক ব্যবস্থার বাস্তবায়নে জোরকদমে নেমেছে কমিশন৷ নির্বাচন সম্পর্কে সচেতনতা প্রসার যেমন লক্ষ্য, তেমনই একজন ভোটারের পরিচয়ে যাতে কোনওভাবে কারচুপি না করা যায় সেই কারণেই এই বিশেষ ব্যবস্থার ভাবনা বলে জানা যাচ্ছে৷ প্রত্যেক রাজ্যের নির্দেশিকায়, ভালমানের কাগজে এই পরিচয়পত্র ছাপার নির্দেশ দেওয়া হয়েছে৷ পরিচয়পত্রের একদিকে যেমন থাকছে ভোটারের নাম, ছবি সেইসঙ্গে গুগল ম্যাপে সংশ্লিষ্ট বুথের ছবির স্ন্যাপশটও ছাপা থাকবে৷ উল্টোদিকে লেখা থাকবে নির্বাচনের সময় কী করণীয় ও কী করণীয় নয়৷ বুথে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে না যাওয়া থেকে প্রবীণ ব্যক্তিদের আগে ভোটাধিকার দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নির্দেশিকা লেখা থাকবে এখানে৷ এবং এই স্লিপেই লেখা থাকবে কোনও ভোটারই তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের মাঝেই হৃদয় ভেঙে হাজার টুকরো! ভূমিকম্পে মৃত আর্জেন্টিনা তারকার স্ত্রী-সন্তানরা
-
চোখ রাঙাচ্ছে চিন! মাত দিতে ড্রাগনের অস্ত্রেই ভারতের পালটা, মাঠে নামছে সেনার নতুন বাহিনী
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন