ফাঁস হয়েছে আধারের তথ্য, স্বীকার করেই নিল কেন্দ্র

এই তথ্য সামনে আসার পর আধারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল বলেই মত বিভিন্ন শিবিরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৭

options
link
ফাঁস হয়েছে আধারের তথ্য, স্বীকার করেই নিল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধারের তথ্য কি নিরাপদ? সাধারণ মানুষের মনে বাসা বেঁধেছিল এ প্রশ্ন। যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথির যোগ আছে, তা ফাঁস হলেই সমূহ বিপদ। আর তাই শঙ্কায় থাকেন নাগরিকরা। প্রশাসনের তরফে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছিল আধারের সমস্ত তথ্য নিরাপদই আছে। যদিও সে দাবি আর টিকছে না। কারণ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রকের এক চিঠি থেকে জানা যাচ্ছে, এ ব্যাপারে সন্দিহান খোদ প্রশাসনই।

Advertisement

[ সৌরশক্তি চালিত বাইক তৈরি করে নজির ১৩ বছরের কিশোরের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমসূত্রে খবর, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের এক বিজ্ঞানীর লেখা চিঠি থেকেই এ তথ্য জানা যাচ্ছে। হাতে আসা চিঠির ভিত্তিতেই এ দাবি তুলেছে সংবাদমাধ্যমটি। চিঠির বয়ান অনুযায়ী, আধারের তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যা বিভিন্ন মন্ত্রকের তরফে সংগ্রহ করা হয়েছে, তা অনলাইনে ফাঁস হয়েছে। এবং যে কেউ সেই তথ্য চাইলেই জোগাড় করতে পারে।

Advertisement

Govt_admits

এ শঙ্কা অবশ্য নতুন নয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জমা হতেই এ নিয়ে সাফাই দিয়েছিল কেন্দ্র। জানিয়েছিল, নাগরিকদের চিন্তা করার কোনও কারণ নেই। এই  তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফেই জানানো হয়েছিল, নাগরিকদের সমস্ত জরুরি তথ্য গোপন আছে। অথচ সেই মন্ত্রকেরই একজনের চিঠিতে জানা যাচ্ছে, তথ্য ফাঁস হয়েছে। ফলে চিন্তার ভাঁজ সাধারণের কপালে।

কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই ]

প্রসঙ্গত, আধারের তথ্য যে নিরাপদ আছে তার কি নিশ্চয়তা আছে? এ প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমও। যদিও সেই সময় তাঁর অভিযোগকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এই চিঠি সামনে আসার পর আধার নিয়ে চিন্তার যে যথেষ্ট কারণ আছে, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে আধার নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্র। বলা হয়েছে, জনহিত কোনও প্রকল্পে আধার বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো বিষয়ে তা বাধ্যতামূলক করা যেতে পারে। কিন্তু এই তথ্য সামনে আসার পর আধারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল বলেই মত বিভিন্ন শিবিরের।

এবার থেকে গুজরাটে গো-হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.