সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় করার সময় স্টেজের উপরই মৃত্যু হল মারাঠি অভিনেত্রী ও নৃত্যশিল্পী অশ্বিনী একবোটের৷ শনিবার পুণের ভারত নাট্যমন্দিরে অভিনয় করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৪৪ বছরের এই নৃত্যশিল্পীর৷
জানা গিয়েছে, সেই সময় তাঁর সঙ্গে অভিনয় করছিলেন রেভা নাটু, চিন্ময় জোগলেকর অনুপমা কুলকার্নি প্রমুখ৷ স্টেজের মধ্যে আচমকা অসুস্থ হয়ে যাওয়ায়, তাঁকে তখনই স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মাঝপথেই বন্ধ হয়ে যায় থিয়েটার৷ কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন অশ্বিনীর পরিবারের সদস্যরা৷ তাঁদের সামনেই মৃত্যু হয় শিল্পীর৷
জানা গিয়েছে, অভিনয় এবং নৃত্য নিয়ে বরাবরই বেশ খুঁতখুঁতে ছিলেন শিল্পী৷ শুধু তাই নয়, নিজের কাজকে অত্যন্ত ভালওবাসতেন তিনি৷
অশ্বিনীর আচমকা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহারাষ্ট্র শিল্পীমহলে৷ শাস্ত্রীয় নৃত্য এবং থিয়েটারের পাশাপাশি, মারাঠি সিরিয়াল ও আঞ্চলিক ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী৷
সর্বশেষ খবর
-
নখ হবে দুধের মতো সাদা, পার্লারে সময় নষ্ট না করে বাড়িতেই করুন ‘মিল্কি ম্যানিকিওর’
-
‘পানামা ম্যাচের ফল দিয়ে বিচার করলে হবে না’, ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে সতর্ক আনোয়ার আলি
-
দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে অন্তত মৃত ২৭
-
‘জমানা বদলেছে, সাধু সন্তদের ভয় দেখানো যাবে না’, নেতাজি ইন্ডোরে গীতাপাঠ করলেন শুভেন্দু
-
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’, মন কি বাতে সার্জিক্যাল স্ট্রাইক মনে করালেন মোদি