সেনার বৈঠকে চলল পর্ন ভিডিও, নির্দেশ তদন্তের

পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০১৭, ০৫:৩৩

options
link
সেনার বৈঠকে চলল পর্ন ভিডিও, নির্দেশ তদন্তের
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছিল প্রশিক্ষণ সংক্রান্ত একটি ভিডিও। তা দেখেই খুঁটিনাটি জেনে নিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। আচমকাই চলতে শুরু করল একটি পর্ন ক্লিপ। সকলেই চুপ। মাত্র কিছুক্ষণের ব্যাপার। কিন্তু সেনার বৈঠকে কী করে এরকম একটি ভিডিও চলল, তা নিয়েই জমেছে বিতর্ক।

Advertisement

এবার গুজরাটেও তৈরি হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাস্থল পাঞ্জাবের ফিরোজপুর। ৭৭ ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে চলছিল বিএসএফ মিটিং। উপস্থিত ছিলেন প্রায় আটজন মহিলাও। সেখানেই এই বিপত্তি। দেখানো হচ্ছিল, সেনাদের প্রশিক্ষণ সংক্রান্ত এক তথ্যচিত্র। মন দিয়েই তা দেখছিলেন সকলে। আচমকাই এই ক্লিপ চলতে শুরু করে। দৃশ্যতই লজ্জিত দেখায় উপস্থিত সেনা আধিকারিকদের। অস্বস্তিতে পড়ে যান মহিলারাও। সঙ্গে সঙ্গেই তা বন্ধও করে দেওয়া হয়। তবে এ নেহাতই যন্ত্রের যন্ত্রণা নয়। কেউ যে ল্যাপটপে এই ভিডিওটি রেখেছিলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তথ্যচিত্র চলার মাঝেই কী করে সেটি চালু হল, তা নিয়েও প্রশ্ন উঠছে। যেহেতু পুরো ঘটনার সঙ্গে সেনার ভাবমূর্তি জড়িয়ে আছে, তাই তদন্ত করে দেখা হচ্ছে, কে আসলে এই ঘটনার জন্য দায়ী।

Advertisement

[ কৃষকদের ঋণ মকুবের দায় নিতে নারাজ কেন্দ্র  ]

সংবাদ সংস্থা এএনআই-কে ইনস্পেকটর জেনারেল মুকুল গোয়েল জানিয়েছেন, আপত্তিজনক একটি ক্লিপ ওই বৈঠকে চলতে শুরু করে। তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্যই তা চলেছে। চালু হওয়া মাত্র তড়িঘড়ি তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ল্যাপটিপটি ছিল সরকারি। তাতে এই ধরনের ক্লিপ কী করে এল, এমনকী প্রশিক্ষণের ভিডিও চলার সময় তা চলতেই বা শুরু করল কী করে, তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু হয়েছে।

নোট বাতিলের জেরেই কমতে পারে আর্থিক বৃদ্ধি, আশঙ্কায় SBI ]

এই ধরনের বৈঠকে বিএসএফ জওয়ানরা কী সমস্যার মুখোমুখি হন তা নিয়েই সাধারণত আলোচনা হয়। কোনওরকম আড্ডার পরিবেশ থাকে না। বরং আলোচনার বিষয়বস্তু বেশ গম্ভীর। পুরো পরিবেশের সঙ্গে বেমানান এই পর্ন ভিডিও চলার ঘটনা। আইজি জানাচ্ছেন, সরকারি কোনও ল্যাপটপে এরকম ভিডিও ক্লিপ থাকা উচিত নয়। কোনও অফিসারই তা রাখতে পারেন না। তাই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

[ যোগীর রাজ্যেই একটি গ্রামের নাম পাল্টে হচ্ছে ‘পাক অধিকৃত কাশ্মীর’! ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.