সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাহা মহাভারত, তাহার কিছু তো ভারতও বটে৷ তাই যুধিষ্ঠিরের উত্তরসূরীদের জন্ম বর্তমান সময়েও ঘটে৷ সাম্প্রতিকতম উদাহরণ কানপুরের এক বাসিন্দা৷ আইপিএল-এর জুয়ায় সব হারিয়ে নিজের স্ত্রীকেই বাজি রাখেন এই শ্রীমান৷
কানপুরের গোবিন্দ নগরের এই বাসিন্দা পেশায় শেয়ার ট্রেডার৷ তাঁর স্ত্রীয়ের অভিযোগ বিয়ের পরের দিনই স্বামী তাঁর সব গয়না চেয়ে নেন৷ আজ আর তার একটাও অবশিষ্ট নেই৷ তাও জুয়ার নেশা শেষ হয়নি৷ আইপিএল শুরু হওয়া থেকেই একের পর এক বাজি রেখে সব খুঁইয়ে বসেছেন৷ শেষে নিজের স্ত্রীকেও বাজি ধরে বসেন৷
স্বামীর এই কীর্তির কথা স্ত্রী জানতে পারেন যখন স্বামীর জুয়ার সঙ্গীরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন৷ তাঁকে অশ্রাব্য কথা বলতে শুরু করেন৷ বিপদের আঁচ পেয়ে পুলিশে খবর দেন মহিলা৷ পুলিশ এসে গ্রেফতার করে তাঁর স্বামীকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!