Air India

ট্রেনের ভাড়ায় বিমান সফর! মাত্র ১৪৯৯ টাকায় টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া

সংস্থার তরফে জানা গিয়েছে, অন্তর্দেশীয় সফরের ক্ষেত্রে ভাড়া শুরু হচ্ছে সর্বনিম্ন ১৪৯৯ টাকা থেকে। দেশের একাধিক শহরে যাওয়া যাবে সর্বনিম্ন ভাড়ায়। পাশাপাশি আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম ৫,০৩৩ টাকা থেকে শুরু হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ২১:১৪

options
link
ট্রেনের ভাড়ায় বিমান সফর! মাত্র ১৪৯৯ টাকায় টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া। ফাইল ছবি

ট্রেনের ভাড়ায় বিমান সফরের সুযোগ! টিকিটের মূল্য মাত্র ১৪৯৯ টাকা! যাত্রীদের উদ্দেশে চমকে দেওয়ার মতো এমনই অফার নিয়ে এল ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দুই সফরের জন্যই সর্বনিম্ন দামে টিকিট কেনার সুযোগ যাত্রীরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ অফার ‘Namaste World’ অফার।

Advertisement

এয়ার ইন্ডিয়ার তরফে জানা গিয়েছে, অল্প দিনের জন্যই এই অফারের সুযোগ নিতে পারবেন বিমান যাত্রীরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশেষ ছাড়ে টিকিট বুকিংয়ের সুযোগ। টিকিট বুক করলে যাত্রার সুযোগ মিলবে ১১ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন। সেল চলাকালীন বুক করা টিকিটের তারিখ বিনামূল্যে পরিবর্তনেরও বিকল্প দেওয়া হবে। এখানেই শেষ নয়, এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি বুকিং করলে কোনও বাড়তি চার্জ করা হবে না। পাশাপাশি বিশেষ পেমেন্ট পদ্ধতিতে টিকিটের দামে মিলবে বাড়তি ছাড়।

Advertisement

সংস্থার তরফে জানা গিয়েছে, অন্তর্দেশীয় সফরের ক্ষেত্রে ভাড়া শুরু হচ্ছে সর্বনিম্ন ১৪৯৯ টাকা থেকে। দেশের একাধিক শহরে যাওয়া যাবে সর্বনিম্ন ভাড়ায়। পাশাপাশি আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম ৫,০৩৩ টাকা থেকে শুরু হচ্ছে। ইউরোপ, ব্রিটেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশে সফরে এই অফার প্রযোজ্য। উদাহরণস্বরূপ, এই অফারে ভারত থেকে লন্ডনের একটি রাউন্ড ট্রিপের দাম পড়ছে মাত্র ৪৬,৫৯৯ টাকা। যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সস্তা।

Advertisement

এখানেই শেষ নয়, নমস্তে ওয়ার্ল্ড সেলে টিকিট কাটার সময় কেউ যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন সেক্ষেত্রে অন্তর্দেশীয় টিকিটে ২২,৫০০ টাকা পর্যন্ত এবং আন্তর্জাতিক টিকিটে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ইউপিআই পেমেন্টে মিলবে অতিরিক্ত ছাড়। এছড়াও নেট ব্যাংকিং এবং কিছু ইন্টারন্যাশনাল কার্ডেও মিলছে বিশেষ অফার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.