IndiGo Flight

ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?

বারবার ইন্ডিগোর উড়ানের লেজে আঘাতের ঘটনায় তদন্তের নির্দেশ অসামরিক বিমান চলাচল মন্ত্রকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২৩:৫৬

options
link
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
ফাইল চিত্র।

দেশে বিমান বিভ্রাট অব্যাহত। রবিবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিপত্ত হয়। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানটির লেজে তীব্র আঘাত লাগে। দ্বিতীয়বারের চেষ্টায় সেটি নির্বিঘ্নে রানওয়েতে নামে। এই ঘটনায় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও যাত্রী ও বিমানকর্মীরা আহত হননি বলেই জানা গিয়েছে।

Advertisement

বিমান সংস্থা ইন্ডিগো দুর্ঘটনার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ৬ই ৬৫৪২ উড়ানটি আকাশ থেকে নামার সময় শেষ মুহূর্তে রানওয়ের সঙ্গে “অস্বাভাবিকভাবে সংস্পর্শে আসে”। এর জেরে বিমানের লেজে আঘাত লাগে। যদিও এই সংঘর্ষে বড়সড় সমস্যা হয়নি বলেই দাবি তাদের। ইন্ডিগোর তরফে দাবি করা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে মাটিতে নামার সময় কোনও গোলমাল হয়েছিল। সকল যাত্রী ও বিমানকর্মীরা নিরাপদ আছেন। তাঁরা নির্বিঘ্নে বিমান থেকে নেমেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমান সংস্থা আরও জানিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরেই উড়ানটিকে পুনরায় ব্যবহার করা হবে। এদিকে সূত্রের খবর, ইন্ডিগোর বিমানে দুর্ঘটনার বিষয়টি নজরে এসেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের। বারবার বিমানের লেজে আঘাত লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে তারা। উল্লেখ্য, গত মাস দিল্লি থেকে গোরক্ষপুরগামী একটি ইন্ডিগোর বিমানের লেজে আঘাত লেগেছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.