সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদতে উৎসব৷ কিন্তু তলে তলে বইছে মনোমালিন্যের চোরাটান৷ সমাজবাদী পার্টির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানেও তাই কাকা শিবপাল যাদবের কটাক্ষ ছুটে এল অখিলেশের দিকে৷ পাল্টা জবাব দিলেন ভাইপোও৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো ফিল্মি কায়দায় আসর মাতান শিবপাল৷ তাঁর মুখে যে সংলাপ শোনা গেল তা যে কোনও বলিউডি ছবিকেও হার মানাতে পারে৷ সেলিব্রেশনের আবহেও ভাইপোকে একহাত নিয়ে শিবপাল বলেন, “রক্ত চাইলে রক্ত দিতে পারি, কিন্তু আমি মুখ্যমন্ত্রী হব না৷ যত অপমান করার আছে করে নিতে পার, কিন্তু আমি জানি আমি ভাল কাজ করেছি৷” পাল্টা বলতে উঠে অখিলেশের খোঁচা, “তুমি আমার হাতে তরোয়াল তুলে দিয়েছ, কিন্তু চাও না তা কাজে লাগাই৷”
তবে যাদব বংশে মুষলপর্বে যে ইতি পড়েছে তা তুলে ধরার এই ছিল মোক্ষম মঞ্চ৷ আর তাই মঞ্চে দাঁড়িয়ে কাকার পা ছুঁয়ে সে ইঙ্গিত দিয়ে দিলেন অখিলেশ৷ অন্যদিকে শিবপালও মুলায়মের প্রশংসার পাশাপাশি অখিলেশের মুখ্যমন্ত্রীত্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন৷ জানালেন, “নেতাজির ত্যাগ ও ঝুঁকি নেওয়ার ক্ষমতাই আজ সপা-কে সরকারে এনেছে৷ অখিলেশও খুব ভাল কাজ করেছে৷” তবে ঠারেঠোরে দলের অভ্যন্তরে কোন্দলের কথাও প্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, এখন দলের অনেকের কাছে তিনি বহিরাগত হয়ে পড়েছেন৷ তবে যে আসলে এই পরিস্থিতি তৈরি করেছে, তারই দূরে থাকা উচিত৷
ঘরের ঝগড়ার জেরে রাজ্যে পায়ের নীচে মাটি হারানোর আশঙ্কা ছিল সপা-র অন্দরেও৷ আর তা মেটাতে দুই শিবিরই যে অতিমাত্রায় সক্রিয়, এদিন তাইই দেখা গেল৷ এদিন মঞ্চে লালুপ্রসাদ যাদবের উপস্থিত বিজেপি বিরোধী জোটের সমীকরণও আরও স্পষ্ট করল৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের নেতার ভাই পাকিস্তানি গুপ্তচর! ইসলামপুর থেকে এসটিএফের জালে ফজলে রাব্বি
-
লক্ষ্য চিকেনস নেকের সুরক্ষা, উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকলেন শাহ
-
প্রতিবাদের নামে ‘উচ্ছৃঙ্খলতা’র অভিযোগ, সেনার কাছে ক্ষমা চাইলেন সেই জেন জি তরুণী
-
ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি এসবিআই কর্মীর! খুনের পর স্টেটাস দেন, ‘বউকে মেরেছি, এবার…’
-
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান