সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ৷ শুক্রবার ভোরবেলা যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিকেশ হল আল বদর জঙ্গি সংগঠনের সদস্য মুজফফর আহমেদ নামে এক কুখ্যাত জঙ্গি৷ জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার মাচু এলাকায় যৌথবাহিনীর গুলিতে নিকেশ হয় ওই জঙ্গি৷
সেনা সূত্রে খবর, নিহত আল বদর জঙ্গি অতীতে লস্কর-এ-তৈবার মতো পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল৷ এই ইসলামিক জঙ্গি সংগঠনটি মূলত পাকিস্তানের পুঁজিতে চলে৷ সংগঠনটির মাথা জাসনিল রিহাল৷ জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশকর্মীদের উপর চোরাগোপ্তা আঘাত হানে আল বদর জঙ্গিরা৷
কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই ১৯৯৮ সালের জুন মাসে আল বদর সংগঠনটি তৈরি করে৷ হিজবুল মুজাহিদিনকে ভেঙে স্বাধীনভাবে পরিচালিত জঙ্গি সংগঠন তৈরি করতে গিয়ে জন্ম নেয় আল বদর৷ ওই সংগঠনের জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের লাগাতার চেষ্টা করে যাচ্ছে৷ এদিন সেই চেষ্টা ব্যর্থ করে দিল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষা বাহিনী৷ মাচুতে আরও জঙ্গির খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷
সর্বশেষ খবর
-
সন্ন্যাসী রাজার বাড়িতেই মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করবে কলকাতা পুলিশ! তুঙ্গে প্রস্তুতি
-
বোধোদয় হোক! রাহুলের ‘সুমতি’ ফেরাতে মন্দিরে ‘বুদ্ধি-শুদ্ধি যজ্ঞ’ বিজেপির, ভাইরাল ভিডিও
-
৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান! দ্রুত বদলাবে হাওড়ার জল-ছবি, আশ্বাস মন্ত্রী উমেশের
-
ক্লাসরুমের বাইরে ৪ ঘণ্টার ‘শাস্তি’, স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর! কী বলছে পরিবার?
-
১৪ বছর পর ‘নির্ভয়া’ স্মৃতি ফিরল দিল্লিতে, শুধু আইন, কঠোর শাস্তি ধর্ষণ ব্যাধি রুখতে পারবে?