৪৪ বছরের পুরনো খুনের মামলা। ৩ অভিযুক্তের মধ্যে একজন পলাতক, অন্যজন মৃত। তৃতীয় অভিযুক্ত জামিনে মুক্ত ছিলেন। ১০০ বছর বয়সে তাঁকে বেকসুর খালাস করল এলাহাবাদ হাই কোর্ট।
আরও পড়ুন:
সালটা ১৯৮২। এলাহাবাদে একটি জমি বিবাদকে কেন্দ্র করে খুন হন এক ব্যক্তি। খুনের অভিযোগ ওঠে মাইকু, সাত্তি দীন ও ধামি রামের নামের তিন ব্যক্তির বিরুদ্ধে। মূল অভিযুক্ত মাইকু পলাতক ছিলেন। সাত্তি দীন ও ধামি রামকে গ্রেপ্তার করে পুলিশ। মাইকুকে পলাতক দেখিয়েই মামলার চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। ১৯৮৪ সালে হামিরপুর দায়রা আদালত সাত্তি দীন ও রামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন ধামি রাম। পরে সেই বছরই উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। তারপর থেকেই ধামি জামিনে মুক্ত ছিলেন। উচ্চ আদালতে মামলা চলাকালীন মারা যান সাত্তি দীন। মামলার একমাত্র অভিযুক্ত ধামি রামই ছিলেন। দীর্ঘ বছর ধরে মামলা চলতেই থাকে। অবশেষে ১০০ বছর বয়সে খুনের মামলা থেকে তাঁকে মুক্তি দেয় হাই কোর্ট। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, উপযুক্ত প্রমাণ না থাকায় অভিযুক্তকে মামলা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, এই রায় দিতে গিয়ে অভিযুক্তের বয়সের দিকটিও বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’