সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির তথা শাহি ইদগাহ মসজিদ মামলায় এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) ধাক্কা খেল মুসলিমপক্ষ। ১৩.৩৭ একর জমি থেকে মসজিদ সরানোর দাবিতে মোট ১৮টি মামলা করেছিল হিন্দুপক্ষ। ওই মামলাগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিল মুসলিমপক্ষ। সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করল হাই কোর্ট।
মামলার রায়দানের কথা ছিল ৬ জুন। দু’মাস পর এদিন রায় দিলেন বিচারপতি মৈনাক কমার জৈনের বেঞ্চ। আদালত জানিয়েছে, ১৮টি মামলাই শুনানিযোগ্য। বিচারপতির বেঞ্চ বলেছে, হিন্দু উপাসক সম্প্রদায়ের দায়ের করা মামলাগুলি সীমাবদ্ধতা আইন (১৯৬৩) বা উপাসনার স্থান আইনের (১৯৯১) অধীনে নিষিদ্ধ নয়। উল্লেখ্য, মুসলিমপক্ষের হয়ে আবেদন করেছিলেন তসলিমা আজিজ আহমেদ। হিন্দুপক্ষ প্রথম থেকে দাবি করে এসেছে, সরকারি রেকর্ডে শাহি ঈদগাহ মসজিদের কোনও সম্পত্তি নেই। মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট।
[আরও পড়ুন: লক্ষ্য-সিন্ধুদের হাত ধরে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, স্বপ্নপূরণ করবে প্যারিস?]
অভিযোগ, ঔরঙ্গজেবের নির্দেশে ১৬৬৯ থেকে ১৬৭০ সালে তৈরি করা হয়েছিল শাহি ইদগাহ মসজিদ। কাটরা কেশবদাস মন্দিরের ১৩.৩৭ একর জমিতেই যা তৈরি হয়। সেই জমির মালিকানা নিয়ে বিবাদের জেরেই প্রথমে গত বছরের সমীক্ষার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। হিন্দুত্ববাদীদের দাবি, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মতো মথুরা শাহি ইদগাহেও রয়েছে ‘হিন্দুত্বের প্রমাণ’। সেগুলির সমীক্ষা এবং ভিডিওগ্রাফির দাবি ঘিরে মামলাও এলাহাবাদ হাই কোর্টের বিচারাধীন।
[আরও পড়ুন: বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে