সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসার ঘর হোক বা স্টাডি রুম৷ ব্যালকনি হোক বা শোয়ার ঘর৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনভর থাকবেন আপনার সঙ্গেই! না, রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে নয়৷ তাঁর সেই চেনা পাঞ্জাবি ও জওহর কোট পরেই চোখের সামনে থাকবেন তিনি৷ আর কৌতূহল না বাড়িয়ে এবার বরং আসল বিষয়টা বলে ফেলা যাক৷
অনলাইন ই-কর্মাস সাইট আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে মোদির সফটটয়৷ হুবহু মোদির মতোই দেখতে৷ চোখে চশমা আঁটা, জওহর কোট পরা মোদির সফটটয় বানিয়েছে ‘টিকলস’ নামের একটি সংস্থা৷ ৯৯৯ টাকা দিয়ে অর্ডার করলেই বাড়ি বসে পেয়ে যাবেন ‘মোদি পুতুল’৷ সংস্থার তরফে জানানো হয়েছে, বাচ্চাদের সফটটয় নিয়ে খেলার মধ্যে নতুনত্ব আনতেই মূলত এমন উদ্যোগ৷ ৩ থেকে ৬ বছরের শিশুদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে টয়টি৷ উন্নত ও দামি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই টয়৷ সংস্থার আশা, রোমশ নরম এই টয় জীবজন্তুদের প্রতিও বাচ্চাদের ভালবাসা বাড়িয়ে তুলবে৷
তাহলে আর দেরি কেন! এখনই অনলাইনে অর্ডার দিয়ে প্রধানমন্ত্রীকে বাড়ির সদস্য করে তুলুন৷
সর্বশেষ খবর
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?