Amit Shah

দিল্লিতে শাহ-গুরুং বৈঠক! বিধানসভা নির্বাচনে পাহাড়ে আসন রফায় নয়া সমীকরণ?

অস্তিত্ব টিকিয়ে রাখতে পাহাড়ে লোকসভার মতো বিধানসভা নির্বাচনেও বিজেপির ভরসা সেই বিমল গুরুং! রাজনৈতিক মহলের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তেমনই ইঙ্গিত মিলেছে বলে খবর। বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে অথবা জোট করে ভোটে প্রতিদ্বন্দ্বিতার পথ খুঁজছে পদ্মশিবির।

Advertisement
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৮:০৫

options
link
দিল্লিতে শাহ-গুরুং বৈঠক! বিধানসভা নির্বাচনে পাহাড়ে আসন রফায় নয়া সমীকরণ?
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বিমল গুরুং, রোশন গিরির বৈঠক। ছবি: সংগৃহীত

অস্তিত্ব টিকিয়ে রাখতে পাহাড়ে লোকসভার মতো বিধানসভা নির্বাচনেও বিজেপির ভরসা সেই বিমল গুরুং! রাজনৈতিক মহলের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তেমনই ইঙ্গিত মিলেছে বলে খবর। বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে অথবা জোট করে ভোটে প্রতিদ্বন্দ্বিতার পথ খুঁজছে পদ্মশিবির। জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখানে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং এবং রোশন গিরি। যদিও বিজেপি সাংসদ ওই বিষয়ে মুখ খোলেননি।

Advertisement

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বিজেপির সমঝোতা প্রায় পাকা হয়েছে মোদি সরকারের ‘সেকেন্ড ইন কমান্ডে’র সঙ্গে বৈঠকে। পাহাড়ের তিন আসনের মধ্যে কালিম্পংয়ের আসনে লড়তে চাইছেন খোদ বিমল গুরুং! বৃহস্পতিবার দিল্লিতে শাহি বৈঠকে পাহাড়ের সমস্যাগুলির স্থায়ী সমাধান নিয়ে আলোচনার ফাঁকে সেকথা গোর্খা জনমুক্তি মোর্চার তরফে জানিয়ে রাখা হয়েছে। এখন দেখার অজয় এডওয়ার্ডয়ের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট এবং গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (জিএনএলএফ) সঙ্গে কী রফা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বিজেপির সমঝোতা প্রায় পাকা হয়েছে মোদি সরকারের ‘সেকেন্ড ইন কমান্ডে’র সঙ্গে বৈঠকে। পাহাড়ের তিন আসনের মধ্যে কালিম্পংয়ের আসনে লড়তে চাইছেন খোদ বিমল গুরুং!

কারণ, ঘনিষ্ঠ মহলে দার্জিলিং আসনে লড়াই করার ইচ্ছাপ্রকাশ করেছেন অজয় এডওয়ার্ড। দার্জিলিং আসন ছেড়ে কার্শিয়াং থেকে লড়তে চাইছেন নীরজ জিম্বা। কিন্তু দার্জিলিং আসন ছাড়লেও কার্শিয়াং বিজেপি আদৌ ছাড়বে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিতর্ক এড়াতে ওই বিষয়ে স্পিকটি নট ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট ও জিএনএলএফ নেতৃত্ব।

Advertisement

অবশ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লির বৈঠকে আসন রফার প্রসঙ্গ ছিল না। বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনৈতিক দলগুলি নিয়ে বিজেপি সরকারের অবস্থান স্পষ্ট করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনা করেন। দিল্লিতে সংসদীয় কার্যালয়ে ওই বৈঠকে বিধানসভা নির্বাচনকে ঘিরে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিমল গুরুংরা পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান, ১১টি জনজাতিকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরেন।

যদিও বৃহস্পতিবার রাতের বৈঠক নিয়ে বিজেপিকে বিঁধতে ভুলছে না অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মার অভিযোগ, পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের নামে সশস্ত্র আন্দোলনের পর পাহাড়ে বিমল গুরুং ও তার দল অস্তিত্ব সংকটে ভুগছে। গত পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে মোর্চা খাপ খুলতে পারেনি। তাই বিধানসভা নির্বাচনের আগে ফাটকা খেলতে নেমেছেন গুরুং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন