Jammu And Kashmir

কাশ্মীরে ঝর্না সংস্কারে মাটি খুঁড়তেই বেরল হিন্দু দেবদেবীর প্রাচীন মূূর্তি, মিলল শিবলিঙ্গও!

এই এলাকায় কারকুটা রাজবংশের রাজত্ব ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৫, ২১:১২

options
link
কাশ্মীরে ঝর্না সংস্কারে মাটি খুঁড়তেই বেরল হিন্দু দেবদেবীর প্রাচীন মূূর্তি, মিলল শিবলিঙ্গও!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ঝর্না সংস্কারের কাজ চলছিল। তার জন্য মাটি খোঁড়া হয়। তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি। তার মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গও। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছান কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তারা। উদ্ধার হওয়া মূর্তিগুলি প্রাচীন বলেই মনে করছেন তাঁরা।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাচীন মূর্তিগুলি উদ্ধার হয়েছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সালিয়ার অন্তর্গত কারকুটনাগে একটি ঝর্নার সংস্কারের জন্য খননকার্যের সময়। পূর্ত দপ্তরের শ্রমিকরা মাটি খোঁড়ার সময় ওই মূর্তিগুলি পান। পাথরের উপরে দেবদেবীর প্রতিকৃতি খোদাই করা সেগুলি। এছাড়াও মিলেছে একটি প্রাচীন শিবলিঙ্গ! শ্রমিকরা মূর্তিগুলির কথা জানানোর পরেই খবর দেওয়া হয় জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা বিভাগের কর্তাদের।

Advertisement

ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগের কর্তারা জানান, মূর্তিগুলি প্রচীন বলেই মনে হচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে, সঠিক বয়স এবং ইতিহাস জানতে সেগুলিকে শ্রীনগরের পরীক্ষাগারে পাঠানো হবে। এরপর মূর্তিগুলির গুরুত্ব যাচাই করে সেগুলিকে এসপিএস জাদুঘরে স্থানান্তরিত করা হতে পারে। সেখানে এই মূর্তিগুলির ইতিহাস নিয়ে আরও গবেষণা চলবে বলেই জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় এক কাশ্মীরি পণ্ডিত জানান, প্রাচীনকালে এই এলাকায় কারকুটা রাজবংশের রাজত্ব ছিল। তিনি বলেন, “এই অঞ্চলে কারকুটা রাজবংশের প্রভাব ছিল, সম্ভবত এখানে কোনও মন্দির ছিল অথবা কেউ সংরক্ষণের জন্য মূর্তিগুলিকে এখানে রেখেছিলেন।” স্থানীয় ব্যক্তি সরকারের কাছে আবেদন করেছেন, এখানে যেন নতুন করে একটি মন্দির গড়ে তোলা হয়। সেখানেই রাখা হোক উদ্ধার হওয়া শিবলিঙ্গটি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.