সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : অমিতাভ বচ্চনের পর অনুষ্কা শর্মা। প্রথম কোনও মহিলা কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানের মুখ হলেন। ঘরে ঘরে শৌচালয় প্রকল্পের প্রচারে দেখা যাবে বলিউডের এই সুন্দরীকে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে নির্বাচিত করা হয়েছে তাঁকে। মন্ত্রক মনে করেছে, অনুষ্কাকে এই অভিযানে শামিল করলে তাদের বার্তা আরও বেশি করে মহিলাদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
রাজস্থানেই শুটিং করুন বনশালি, সায় করনি সেনার
ইয়ং জেনারেশন এবং মহিলামহলে অনুষ্কার জনপ্রিয়তা যথেষ্ট। শুধুমাত্র সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্টের জন্যই নয়, বিভিন্ন সময় নানা ইস্যুতে যেভাবে এই বলি-সুন্দরী সরব হয়েছেন তা প্রশংসনীয়। সেইসব কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মন্ত্রকের। স্বচ্ছ ভারত অভিযানের বার্তা তাঁর মুখ থেকে দেওয়া গেলে তা বেশ গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।
ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে টেলিভিশন ক্যাম্পেনের জন্য। সূত্রের খবর, প্রত্যন্ত এলাকায় অনেক পুরুষই শৌচালয় তৈরির বিরুদ্ধে। কিন্তু মহিলাদের জন্য এটি খুবই জরুরি। তাঁদের সুস্থ স্বাস্থ্যর কথা মাথায় রেখে মাঠ-ঘাটে শৌচকর্ম করা বন্ধ হওয়া উচিত। অনুষ্কার অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন-সব সময়ই মেয়েদের অনুপ্রেরণা যুগিয়েছে। তাই মন্ত্রক এই সচেতনতা-প্রচারে তাঁর উপর আস্থা রেখেছে।
শুভ্রা কুণ্ডুর সঙ্গে মনোজের বিতর্কিত ফুটেজ নিয়ে তদন্তে ইডি
সর্বশেষ খবর
-
পুজোর আগে রাস্তার হাল ফেরাতে ‘জোড়া-তাপ্পি’ই ভরসা! বৈঠকে বিধায়করা
-
গুপ্তহত্যার ষড়যন্ত্র ইরানের! তড়িঘড়ি আমেরিকা থেকে ফেরানো হল নেতানিয়াহুর পুত্রকে
-
‘আজও তিনি আমার কাছে জীবন্ত, তাহলে কেন স্মৃতিচারণা?’ জন্ম শতবর্ষে উত্তম স্মরণে সাবিত্রী
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান