সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটে গেল সান ফ্রান্সিসকোতে৷ বুধবার মধ্যরাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটল আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যান্ডসেট দু’টির প্রি-অর্ডার শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে, বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর৷
বাঙালির সাধের দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন, অর্থাৎ ৭ অক্টোবর থেকে এ দেশে মিলবে অ্যাপলের নয়া প্রোডাক্ট দুটি৷ সংস্থা সূত্রে খবর, এ দেশে আইফোন ৭-এর দাম শুরু হবে ৬০ হাজার টাকা থেকে৷ ধরে নেওয়া যায়, ওই দামে ৩২ জিবি ইন্টারনাল মেমোরির আইফোন ৭-এর ব্ল্যাক মডেলটি মিলবে৷ সিলভার, গোল্ড, রোজ গোল্ড ও ব্ল্যাক কালার অপশন-সহ মিলবে নতুন স্মার্টফোন দু’টি৷ নতুন আইফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক নেই৷ তার বদলে অ্যাপল তার নিজস্ব এয়ারপডস নিয়ে এসেছে যার দাম শুরু হচ্ছে ১৫,৪০০ টাকা থেকে৷
আইফোন ৭ ও ৭ প্লাস মডেলের ডিসপ্লে যথাক্রমে ৪.৭ ও ৫.৫ ইঞ্চির৷ রেটিনা এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে থ্রিডি টাচ প্রযুক্তি৷ অ্যাপলের এ১০ ফিউশন প্রসেসর রয়েছে নয়া হ্যান্ডসেট দু’টিতে৷ তবে শুধু স্পেসিফিকেশন নয়, আইফোনের ইউএসপি অ্যাপল ‘ব্র্যান্ড নেম’-এর মৌতাতও৷ এদিন থেকেই আইফোন হাতে পাওয়ার অপেক্ষায় এদেশের অ্যাপলপ্রেমীদের প্রহর গোনা শুরু হয়ে গেল৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১