সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় মনে হয় আর ভাল লাগছে না অভিনেতা অর্জুন রামপালের৷ এবার মনে হয় পাকাপাকিভাবে রাজনীতিতেই হাত পাকাতে চাইছেন তিনি৷ আর সেই কারণেই মনে হয় বিজেপি অফিসে পৌঁছে গেলেন অভিনেতা৷
মঙ্গলবার আচমকাই বিজেপি অফিসে পৌঁছে গেলেন অর্জুন রামপাল৷ বিজেপি অফিসে অভিনেতার আচমকা অাবির্ভাবকে কেন্দ্র করে বলিউডে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে৷ অভিনেতা পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন ‘রক অন’ অভিনেতা৷ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “আমি রাজনীতিবিদ নই, এখানে রাজনীতির জন্যও আসিনি৷ আমি শুধু কেমনভাবে দলের প্রতি নিজের সমর্থন বজায় রাখতে পারব, তা জানতে এখানে এসেছি৷”
I am not a politician, not here for politics. I am here to see how can I extend my support to them (BJP): Arjun Rampal at BJP office pic.twitter.com/S2hFDpobMW
Advertisement— ANI (@ANI_news) January 10, 2017
অর্জুনের বিজেপি অফিসে আগমন কেবলই যেমন-তেমন আগমন যে নয়, তা যেন ধরেই নিয়েছে বলিউড৷ বলিউডে কান পাতলে তাই এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, “তবে কি রাজনীতিতেই পাকাপাকিভাবে যোগ দিতে চলেছেন অর্জুন?”
সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের
সর্বশেষ খবর
-
এশিয়াডে পদকহীন সিন্ধু-মনু, দুই সোনার মেয়ের হতাশার দিনে আশার আলো তিরন্দাজিতে
-
‘রিভলভার নিয়ে অনুসরণ’, বেলেঘাটাতেই কুণালের গাড়ি ভাঙচুর, প্রাণে মারার চেষ্টা! কী বলল বিজেপি?
-
ছাত্রীকে ‘গণধর্ষণ’, আত্মঘাতী নির্যাতিতা! মানতে নারাজ পুলিশ, রণক্ষেত্র পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়
-
এবার লেখক কমরেড সুজন! স্বাধীনতা ও বাংলা ভাগের ইতিহাস নিয়ে লিখলেন বই
-
রাহুলের গড় থেকে ‘পিডিএ যাত্রা’ শুরু অখিলেশের, জোটে বিরাট সংখ্যক আসন চাইছে ‘ক্ষুব্ধ’ কংগ্রেস