সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধাসেনায় বাড়ছে আত্মহত্যা ও স্বেচ্ছাবসরের প্রবণতা। এই বিষয়ে কদিন আগেই বিস্তারিত রিপোর্ট দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রক নিযুক্ত টাস্ক ফোর্স। এর মধ্যেই উপত্যকায় সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক তরুণ সেনা জওয়ান! জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ঘটনাটি ঘটেছে।
মৃত্যু হয়েছে হাবিলদার ইন্দেশ কুমারের। মাঞ্জাকোট এলাকার অঞ্জনওয়ালি গ্রামে একটি সেনাছাউনিতে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে চরম সিদ্ধান্ত নেন ইন্দেশ। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও বাঁচানো যায়নি। কেন আত্মঘাতী হলেন ওই জওয়ান তা এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্তে শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে রবিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সহকর্মীকে গুলি করে খুনের পর আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মী।
প্রসঙ্গত, সম্প্রতি অমিত শাহের মন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ৭৩০ জন সিএপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। ৫৫ হাজারের বেশি জওয়ানের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন। অনেকে আবার স্বেচ্ছাবসর নিয়েছেন। শাহের মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যার কারণ ‘ব্যক্তিগত’। যদিও কাজের চাপের বিষয়টি গুরুত্ব পেয়েছে। টাস্ক ফোর্সের রিপোর্টে বলা হয়েছে, আত্মঘাতী জওয়ানদের ৮০ শতাংশ চরম সিদ্ধান্ত নেন ছুটি থেকে ফেরার পরে।
সর্বশেষ খবর
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?