২০০০টি সেনাঘাঁটির আধুনিকীকরণ করবে ভারতীয় সেনা

কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের অধীনে...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০১৭, ১৩:২৯

options
link
২০০০টি সেনাঘাঁটির আধুনিকীকরণ করবে ভারতীয় সেনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০-এরও বেশি সেনাঘাঁটির আধুনিকীকরণের পরিকল্পনা সেরে ফেলল ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রজেক্টের জন্য দেশের ৫৮টি মিলিটারি বেসকে বেছে নেওয়ার কাজ শেষ। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

Advertisement

[ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে রাজি আমেরিকা]

সেনার এক উচ্চপদস্থ আধিকারিক নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, সেনা ক্যান্টনমেন্টগুলির সার্বিক উন্নয়ন করা হবে। প্রতিটি সেনাঘাঁটিকে ‘স্মার্ট সিটি’ মডেলে গড়ে তোলা হবে। বিশেষত আইটি নেটওয়ার্কিংয়ের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়ে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সেনাঘাঁটিগুলির আধুনিকীকরণ সেরে ফেলা হবে। ভারতীয় সেনার সার্বিক মানোন্নয়নের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই উদ্যোগ তারই অন্তর্গত।

Advertisement

এর পাশাপাশি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাতকারের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে প্রায় ৫৭ হাজার সেনা অফিসারকে অন্যত্র বদলি করা হবে। যুদ্ধে সেনার পারদর্শিতা বাড়াতেই এই দাওয়াই। প্রযুক্তিগত দিক থেকেও সেনাকে আধুনিক করে তুলতে একগুচ্ছ সুপারিশ করেছে ওই কমিটি। সেনা সূত্রে জানানো হয়েছে, ২০১৯-এর ৩১ ডিসেম্বরের মধ্যে শেকাতকার কমিটির ৬৫টি সুপারিশকে বাস্তবায়িত করা হবে।

Advertisement

[ভারতকে আরও রাফালে বিক্রি করতে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.